বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

ফুলবাড়িয়ায় জমি বুঝিয়ে দিলো আদালত

সীমু দা
মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন
%E0%A6%AB%E0%A7%81%E0%A6%B2%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BF %E0%A6%AC%E0%A7%81%E0%A6%9D%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%86%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A4

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা গ্রামে দীর্ঘদিন ধরে এলাকার প্রভাবশালী ব্যক্তিদের দখলে থাকা ৫ শতাংশ জমি প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১২ মে) বিকালে আদালতের নির্দেশে ফুলবাড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) শেখ তাকী তাজওয়ার নিয়মানুযায়ী জমি পরিমাপ করে লাল নিশানাযুক্ত খুঁটি দিয়ে ভুক্তভোগী পরিবারকে জমির দখল বুঝিয়ে দেন।

জানাগেছে, পুটিজানা মৌজার ৬৮২ নম্বর দাগে প্রায় ১০ বছর আগে প্রতিবেশী আবু বকর ছিদ্দিকরা প্রভাব খাটিয়ে তাদের দখলে নেয় । এঘটনা স্থানীয় ভাবে সুরাহা না হওয়ায় ২০২৫ সালে ফটিক ফকীরের ছেলে জোবেদ আলী ভূমি অপরাধ,প্রতিরোধ ও প্রতিকার আইনে দখল পুনঃরুদ্ধারের লক্ষে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট আদালতে একটি আবেদন করেন। যার আবেদন নম্বর- ৪৪। প্রেক্ষিতে আদালত জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।

সহকারী কমিশনার (ভুমি) শেখ তাকী তাজওয়ার বলেন, অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের নির্দেশে আবেদনকারীর অনূকুলে জমির দখল বুজিয়ে দেওয়া হয়েছে। এই নালীশী ভূমিতে কেউ প্রতিবন্ধকতা তৈরী করলে দুই বছরের কারাদন্ড বা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে বলেও উপস্থিত লোকদের সম্মুখে এ ঘোষণা দেন তিনি।

এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপশি স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে দীর্ঘ সময় পর জমি বুঝে পেয়ে আদালতের রায়ের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন জমি পাওয়া জুবেদ আলী ও তার স্বজনেরা।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By