মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ফিফা ফাইনাল ঘিরে নাটোরে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল শোভাযাত্রা

সীমু দা
রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৮:১৩ অপরাহ্ন
%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%AB%E0%A6%BE %E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%98%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%B6%E0%A7%8B%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE

ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালকে ঘিরে নাটোরে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জুলাই) বিকেলে শহরের কানাইখালী মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে সন্ধ্যা পর্যন্ত শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর বাজার এলাকায় এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকরা আকাশি-সাদা পতাকা হাতে নিয়ে ঢাক-ঢোলের তালে নাচ-গান করেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিজেদের প্রিয় দল আর্জেন্টিনার প্রতি সমর্থন প্রকাশ করেন। পুরো শোভাযাত্রায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সমর্থকরা প্রত্যাশা করে বলেন, এবারের বিশ্বকাপ শিরোপা আর্জেন্টিনার হাতেই উঠবে। একই সঙ্গে অনেকেই বলেন, ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ ফাইনালকে স্মরণীয় করে রাখতে এবং তার প্রতি শুভকামনা জানাতেই এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

শোভাযাত্রায় বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা অংশ নেন। তাদের উচ্ছ্বাস, গান, স্লোগান ও পতাকার রঙে মুখর হয়ে ওঠে নাটোর শহরের বিভিন্ন সড়ক। বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে এমন আয়োজন স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উৎসবের আমেজ সৃষ্টি করেছে।



বাপ্পি/সা.এ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By