শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

প্রেমিকের গলায় অস্ত্র ঠেকিয়ে প্রেমিকাকে তুলে নিয়ে ধর্ষণ

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন

মেহেরপুরে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ধর্ষণের ঘটনাটি সদর উপজেলার রাজাপুর মাঠে ঘটে।

আটক দুই জন হলো- রাজাপুর গ্রামের আফতাব আলীর ছেলে আশরাফুল ইসলাম ও জুমাত আলীর ছেলে রাকিবুল ইসলাম। অন্যদিকে আরেক অভিযুক্ত নজরুল ইসলামের ছেলে মিনারুল পালাতক।

বৃহস্পতিবার দুপুরে দুই আসামিকে সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আটক করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার ভুক্তভোগী কলেজছাত্রী নিজে বাদী হয়ে থানায় মামলা করেন। আটক দুই জনকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

মামলার বিবরণে জানা গেছে, বুধবার বিকালে মেহেরপুর সরকারি মহিলা কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী। তার প্রেমিক সরকারি কলেজের অনার্সের ছাত্রের সঙ্গে মোটরসাইকেলযোগে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে। পরে সন্ধ্যার দিকে সদর উপজেলার রাজাপুর গ্রামের মাঠের রাস্তা দিয়ে আসার সময় তিন যুবক তাদের পথরোধ করে। এ সময় তারা দুই জনকে নানা প্রশ্ন করতে থাকে। বাগবিতণ্ডার একপর্যায়ে তারা প্রেমিকের গলায় অস্ত্র ঠেকিয়ে ইউপি সদস্য চঞ্চলের ভাটার পেছনে আম বাগানে নিয়ে যায়। এ সময় তারা প্রেমিকের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে।

চাঁদা না দিলে তাদের দুই জনকে বিবস্ত্র করে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়া হবে বলে হুমকি দিতে থাকে। এ সময় প্রেমিক তার প্রেমিকাকে তিন যুবকের কাছে রেখে টাকা নিতে মেহেরপুর শহরে আসেন। টাকা নিয়ে ফিরে গিয়ে দেখেন তার প্রেমিকা কান্নাকাটি করছে। পরে প্রেমিকা জানান, তাকে তিন জন ধর্ষণ করে। এ সময় সে অসুস্থ হয়ে পড়ে। প্রেমিক তখন পরিস্থিতি খারাপ দেখে গ্রামবাসীসহ তার বন্ধুদের খবর দেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাড়ি পাঠান।

পরে ভুক্তভোগী প্রেমিকা নিজে বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলায় তিন যুবককে আসামি করা হয়েছে। 

সদর থানার ওসি অপারেশন জাহাঙ্গীর সেলিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলার আমি তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হয়েছি। ভুক্তভোগী কলেজ ছাত্রী নিজে বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত দুই জনকে আটক করা হয়েছে। পালাতক আসামিকে আটকে পুলিশ অভিযান চলমান রয়েছে। বৃহস্পতিবার ধর্ষণের শিকার কলেজছাত্রীর মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।  আটকদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By