শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’ এবার বাড়লো লঞ্চভাড়াও | Amar Bangla BANGLADESH জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু বিদ্যুৎ খাতে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এডিবি মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দেশের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক কর্মমুখী শিক্ষায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি ৭০ শহীদ ও আহত পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ দুই লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রারসহ আটক ৩ সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়: তথ্য উপদেষ্টা বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন 

প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

সীমু দা
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১২:১০ অপরাহ্ন

কুড়িগ্রাম-৩ আসনে (উলিপুর) বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার উপজেলা শহরে এই কর্মসূচি পালিত হয়। ‘উলিপুরের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, দিনমজুর, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন– সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান, জাহিদ হোসেন, উপজেলা বিএন‌পি নেতা মতলেবুর রহমান, আতাউর রহমান, মশিউর রহমানসহ আরও অনেকে। বক্তারা কুড়িগ্রাম-৩ আসনে ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবি জানান। একই সঙ্গে ওই আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেককে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণার দাবি জানান।

বক্তারা বলেন, ‘আব্দুল খালেক শুধু বিএনপির একজন শক্তিশালী সংগঠকই নন, তিনি উলিপুর ও কুড়িগ্রামের মানুষের সুখ-দুঃখের সঙ্গী। রাজনৈতিক প্রতিকূলতা, আওয়ামী দমন-পীড়ন ও সংগ্রামের কঠিন সময়ে তিনিই তৃণমূলকে একত্রে ধরে রেখেছেন। মানুষের সমস্যায় ছুটে যাওয়া, নেতাকর্মীদের পাশে থাকা এবং মাঠ সংগঠনকে টিকিয়ে রাখার ক্ষেত্রে তার ভূমিকা নেতাকর্মীরা সব সময় স্মরণ করেন।’

বক্তারা আরও বলেন, ‘ত্যাগী, পরীক্ষিত, কর্মীবান্ধব ও জনপ্রিয় একজন নেতাকে উপেক্ষা করে ভিন্ন কাউকে মনোনয়ন দেওয়া হলে তৃণমূলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে, সংগঠন দুর্বল হয়ে পড়বে, এমনকি আগামী নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে। উলিপুরবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক এই নেতাকে বাদ দিলে দলের পক্ষে জনগণের রায় ভিন্ন হতে পারে।’

জনমত, মাঠ পর্যায়ের বাস্তবতা এবং সংগঠনের দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনায় নিয়ে অবিলম্বে আব্দুল খালেককে উলিপুর-৩ আসনের আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করতে বিক্ষোভকারীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন ও অবস্থান ধর্মঘট শেষে একটি র‍্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে সাংবাদিক সম্মেলনে বক্তারা একই দাবি পুনর্ব্যক্ত করেন।

প্রসঙ্গত, কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সাবেক জেলা সভাপতি ও শিল্পপতি তাসভীর উল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। এর পর থেকেই দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেকের অনুসারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন। তারা ওই আসনে ঘোষিত প্রার্থীর নাম পরিবর্তন করে আব্দুল খালেককে প্রার্থী হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By