শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

পুলিশ দেখে ফেলে যাওয়া প্রাইভেটকারে মিললো এক লাখ পিস ইয়াবা

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

চট্টগ্রাম নগরে পুলিশ দেখে সড়কের ওপর প্রাইভেটকার রেখে পালিয়ে যান চালক। পরে ওই প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কোতোয়ালি থানাধীন মেরিনার্স সড়কের চামড়ার গুদাম ওমর আলী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ চালকবিহীন প্রাইভেটকার এবং ইয়াবা জব্দ করে।

কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম জানান, কক্সবাজার থেকে একটি প্রাইভেটকারে একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে- এমন তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানার এসআই মিজানুর রহমান চৌধুরী ফোর্স নিয়ে মেরিনার্স সড়কের চামড়ার গুদাম ওমর আলী মার্কেটের সামনে সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার থেকে আসা একটি প্রাইভেটকারকে থামার সিগন্যাল দিলে গাড়িতে থাকা চালক চেকপোস্ট থেকে একটু দূরে গাড়িটি থামিয়ে দৌড়ে পালিয়ে যায়। ওই সময় সড়কে প্রচুর গাড়ি থাকায় চালককে আটক করা সম্ভব হয়নি। পরে প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে নেয়।

ওসি আরও জানান, স্থানীয় লোকজনের উপস্থিতিতে প্রাইভেটকারটি তল্লাশি করা হয়। পরে প্রাইভেটকারের পেছনের ব্রেক ঢালার ভেতর একটি  কালো রঙয়ের ট্রাভেল ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগে ১০টি বড় প্যাকেটের ভেতরে ১০ হাজার পিস করে সর্বমোট এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়।  ইয়াবা বহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By