শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

পাবনা-৫ আসনে বিএনপির শিমুল; পাবনা-৩ এ বিদ্রোহী প্রার্থী আনোয়ারুলের মনোনয়নপত্র দাখিল

সীমু দা
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%BE %E0%A7%AB %E0%A6%86%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B2 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%BE %E0%A7%A9 %E0%A6%8F %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B9%E0%A7%80 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80 %E0%A6%86%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0

পাবনা প্রতিনিধি পাবনা–৫ আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

রোববার (২৮ ডিসেম্বর) বিকাল ৩টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের শিমুল বিশ্বাস বলেন, “নির্বাচনী আচরণবিধি মেনে সীমিত সংখ্যক ব্যক্তিকে সঙ্গে নিয়ে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। নির্বাচন কমিশনের সকল বিধি ও নির্দেশনা মেনে চলবো এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবো।”

এদিকে, একইদিনে পাবনা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম। বিএনপি মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ প্রতিক্রিয়ায় আনোয়ারুল ইসলাম বলেন, তিনি চাটমোহরবাসীর স্বার্থে, নেতাকর্মী আর জনগণের দাবির প্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। বহিরাগতকে লাল কার্ড দেখিয়ে স্থানীয় প্রার্থীকে পাবনা-৩ আসনের ভোটাররা তাকে বিজয়ী করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন আগামীকাল ২৯ ডিসেম্বর। 



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By