শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

পাবনায় বিএনপি অফিসে গুলিবর্ষণ ও ককটেল হামলা

সীমু দা
শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭:৫৬ পূর্বাহ্ন

পাবনার ফরিদপুর উপজেলায় বিএনপির পার্টি অফিসে বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এই হামলার পেছনে আওয়ামী লীগ সমর্থকদের হাত আছে বলে যে দাবি উঠেছে, স্থানীয় বিএনপির একটি বড় অংশ ও এলাকাবাসী তা মানতে নারাজ। তাদের দাবি, এটি দলের অভ্যন্তরীণ গ্রুপিং ও আধিপত্যের লড়াইয়ের ফল।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১টার দিকে ৪-৫টি মোটরসাইকেলে ১৫-২০ জন যুবক এসে প্রথমে অফিসের সামনে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। আতঙ্ক ছড়িয়ে দিয়ে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে চেয়ার-টেবিল, ফ্যান, টিভি ভাঙচুর করে। উল্লেখযোগ্য বিষয় হলো, ভাঙচুরের মধ্যেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছবি একদম অক্ষত অবস্থায় রয়ে গেছে। এটিই এলাকায় সবচেয়ে বড় আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় বিএনপির একাংশের ভাষ্য, যদি আওয়ামী লীগ বা বাইরের কেউ হামলা করতো, তাহলে খালেদা জিয়ার ছবি ছিঁড়ে ফেলাই প্রথম কাজ হতো। কিন্তু ছবি অক্ষত থাকায় এটা স্পষ্ট যে হামলাকারীরা নিজেদের লোকই ছিল। এটা গ্রুপিংয়ের রেষারেষি ছাড়া আর কিছু না।

দীর্ঘদিন ধরে ফরিদপুর উপজেলা বিএনপিতে দুটি প্রভাবশালী গ্রুপের মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছে। এক পক্ষের নেতৃত্বে আছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বকুল ও আব্দুল হাকিম গ্রুপ, অন্য পক্ষে জিয়াউর রহমান জিয়া গ্রুপ। কমিটি গঠন, সভা-সমাবেশের তারিখ নির্ধারণ, এমনকি কর্মসূচি পালন নিয়েও দুই গ্রুপের মধ্যে প্রকাশ্য সংঘাত লেগে থাকে। স্থানীয়রা মনে করছেন, বৃহস্পতিবার রাতের এই ঘটনা সেই চলমান দ্বন্দ্বেরই চূড়ান্ত রূপ।

তবে এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন জহুরুল ইসলাম বকুল। তিনি দাবি করেন, এটা পলাতক হাসিনার সমর্থক ও সন্ত্রাসীদের পরিকল্পিত হামলা। তারা গুলি করেছে, ককটেল ফুটিয়েছে, ভাঙচুর করেছে।

খালেদা জিয়ার ছবি অক্ষত থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, এটা আমাদের ভেতরের কোনও বিষয় না। এটা স্রেফ বাইরের লোকের হামলা।

ঘটনাস্থল পরিদর্শন করে ফরিদপুর থানার ওসি সাকিউল আজম জানান, ককটেল বিস্ফোরণের ঘটনা নিশ্চিত। তবে গুলির বিষয়টি এখনও যাচাই করা হয়নি। সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। এখনও কোনও মামলা হয়নি। তদন্তের পরই বলা যাবে এটা অভ্যন্তরীণ নাকি বহিরাগতদের কাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By