শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, লাখেরও বেশি মৃত্যুর শঙ্কা ঢাকাসহ ১৬ জেলায় ঝড়বৃষ্টির আভাস চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রীর ২০২৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি, পিছু ছাড়ছেন না এমবাপ্পে-হালান্ড ৭ জেলায় ঝড়-বজ্রপাতের সতর্কতা, সন্ধ্যার মধ্যে দুর্যোগের শঙ্কা হরমুজ পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’ হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর নকআউটে নরওয়ে ভাইরাল বক্তব্যের পর শাস্তিমূলক ব্যবস্থা, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের দীর্ঘ ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পাকিস্তানে বড় অঙ্কে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম  আসছে “থ্রি ইডিয়টস ২”, বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন দেশে ফের কমে গেল স্বর্ণের দাম হাকিমিকে যেতে হবে আদালতে, দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কায় মরক্কো হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়, ঢাবিতে উচ্ছ্বাসের ঢেউ সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর দেশে স্বর্ণের দামে বড় ধস মেসির চোখের পানির পেছনে ছিল বাবার অসুস্থতার উদ্বেগ

পাথরঘাটায় রিজার্ভ পুকুর রক্ষা ও পানির দাবিতে মানববন্ধন 

সীমু দা
রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ২:২২ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%B0%E0%A6%98%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AD %E0%A6%AA%E0%A7%81%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%B0%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE %E0%A6%93 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A8

“পানির দেশে পানি নাই, সুপেয় পানির ব্যবস্থা চাই” -এ স্লোগান নিয়ে দীর্ঘ বছরের কষ্ট লাগবের জন্য পাথরঘাটা পৌর শহরের ঐতিহ্যবাহী রিজার্ভ পুকুর রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ মানববন্ধনে পুকুর খনন করা, ওয়াল নির্মাণ করা, অবৈধ উচ্ছেদ করা, মানসম্মত ফিল্টার নির্মাণ করার কথা বলা হয়েছে। জেন্ডার সমতা ও জলবায়ু জোটের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় রোববার (১১ জানুয়ারি) ১১টায় পাথরঘাটা পৌর শহরের জীবনরক্ষাকারী ও প্রাণখ্যাত রিজার্ভ পুকুর পাড়ে খালি কলসি নিয়ে কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির পরে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

জেন্ডার সমতা ও জলবায়ু জোটের সভাপতি উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ইসমাইল হোসেন এসময়ে শিকদার, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজমুল হক সেলিম, সাবেক সভাপতি আমিন সোহেল, পাথরঘাটা মডেল প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন খান, সমাজসেবক মেহেদী শিকদার প্রমুখ।

এসময় পুকুর পাড়ের বাসিন্দা, ব্যবসায়ী, পুকুরের পানির ওপর জীবিকা নির্ভরশীল একাধিক পানি ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এই পুকুরের পানি প্রতিদিন হাজার হাজার মানুষের প্রাণের চাহিদা মিটায়। কিন্তু এখানে কিছু অসাধু লোকের কারণে পুকুরটি দীর্ঘ বছর ধরে অরক্ষিত রয়েছে পাশাপাশি অন্তত অর্ধশত পাইপ দিয়ে অবৈধভাবে পানি নেয়া হচ্ছে। শুধু তাই নয়, পুকুরের চারপাশ ভরাট করে দখল করেছে অসাধুরা। এ বিষয় পৌর কর্তৃপক্ষের ও প্রশাসনের কোনো নজর নেই। পুকুরের চারপাশে গরুর মুত্রের অভাব নেই, নিরুপায় হয়ে এই নষ্ট পানিই ব্যবহার করতে হচ্ছে। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে পাইপসহ অবৈধ স্থাপনা সরিয়ে নিতে হবে। তা না হলে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By