মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

পাথরঘাটায় নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে অভিযান

সীমু দা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%B0%E0%A6%98%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A7%8C%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80 %E0%A6%93 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8

বরগুনার পাথরঘাটায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ চেকপোস্ট অভিযান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত পাথরঘাটা বাসস্ট্যান্ড সংলগ্ন (ব্রিজের পূর্ব পাশে) পাথরঘাটা-কাকচিরা সড়কে এই অভিযান পরিচালিত হয়।

চেকপোস্টে নেতৃত্ব দেন বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট মাহমুদুল হাসান সুজয়। অভিযানে নৌবাহিনীর বিভিন্ন পদবির ১৬ সদস্যের দুটি সেকশন এবং পাথরঘাটা থানা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) মেহেদী হাসানসহ ৫ জন পুলিশ সদস্য অংশ নেন।

চেকপোস্ট চলাকালে মাইক্রোবাস, পিকআপ ও মোটরসাইকেলের বৈধ কাগজপত্র যাচাই করা হয়। এর পাশাপাশি চালকদের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট পরীক্ষা এবং সন্দেহভাজন ব্যক্তি ও তাঁদের ব্যাগ তল্লাশি করা হয়।

অভিযান চলাকালে মোট ১৯৫টি যানবাহন তল্লাশি করা হয়েছে। এর মধ্যে ১৯৩টি মোটরসাইকেল, ১টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার ছিল। আইন অমান্য করায় ১টি মোটরসাইকেল ও ১টি মাইক্রোবাস জব্দ করা হয় এবং ৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। সর্বমোট ৮টি মামলার বিপরীতে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট মাহমুদুল হাসান সুজয় জানান, চেকপোস্ট চলাকালে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By