রাজবাড়ীর পাংশায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার বিভিন্ন ফিলিং স্টেশন গুলোতে দীর্ঘ হচ্ছে মানুষের লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও অনেকেই তেল না পেয়ে খালি হাতে বাড়ি ফিরছেন।
এই সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষকরা। চাহিদা মতো ডিজেল না পাওয়ায় জমিতে সময়মতো সেচ দিতে পারছেন না তারা। ফলে মাঠের ফসল মারা যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
শুধু কৃষি নয়, ডিজেল সংকটের প্রভাব পড়েছে পণ্য পরিবহনেও। স্থানীয় বাসগুলো অনেক সময় জ্বালানির অভাবে রাস্তায় চলতে পারছে না। এতে সাধারণ মানুষের যাতায়াতেও তৈরি হচ্ছে চরম ভোগান্তি। স্থানীয়রা দ্রুত এই সংকট সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
পাংশা ফিলিং ষ্টেশন ও সুগন্ধা ফিলিং ষ্টেশন এলাকায় কয়েক হাজার মানুষ তেলের অপেক্ষায় থাকতে দেখা যায়। তেল নিতে আসা মিজানুর রহমান বলেন বুধবার রাতে সিরিয়ালে দাড়ায়ছি এখন দুপুর ১ টা বাজে এখনও তৈল পায়নি।
পাম্প এলাকায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার রিফাতুল হক ও পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, ট্যাগ অফিসার, পুলিশ সদস্যসহ দলীয় নেতাকর্মীরা পাম্প এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করলেও তা আর দৃশ্যমান হয়নি, দফায় দফায় হাতাহাতির ঘটনা ঘটছে পাম্প এলাকায়।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);