সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

পাংশায় এসএসসি শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

সীমু দা
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%8F%E0%A6%B8%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%85%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5 %E0%A6%86%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের কলিমহর জহুরুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ভোকেশনাল শাখার ১০০ জন শিক্ষার্থীর কাছ থেকে কোচিং ফির নামে অতিরিক্ত ১ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক অতিরিক্ত টাকা না দিলে ফরম পূরণ করতে দেবেন না বলে হুমকি দিয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিদ্যালয়ে গিয়ে একাধিক শিক্ষার্থীর সাথে কথা হলে তারা জানান, ভোকেশনাল শাখার প্রধান শিক্ষক তাদের কাছ থেকে কোচিং ফির নামে অতিরিক্ত ১ হাজার টাকা নিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী আরও জানান, তারা এই অতিরিক্ত কোচিং ফি দিতে চাননি। একপ্রকার জোর করে শিক্ষার্থীদের ওপর ১ হাজার টাকা কোচিং ফি চাপিয়ে দেওয়া হয়। অতিরিক্ত টাকা না দিলে ফরম পূরণ না করারও হুমকি দেওয়া হয়েছে।

স্থানীয় এক সচেতন অভিভাবক আমজাদ হোসেন বলেন, “এই প্রতিষ্ঠানসহ এলাকার অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান করেছিলেন আমাদের এলাকার বিশিষ্ট ব্যক্তি প্রয়াত এ.কে.এম রফিক উদ্দিন পান্না মিয়া। তার অবর্তমানে প্রতিষ্ঠানটিতে কর্মরত শিক্ষকরা প্রতিষ্ঠানের সুনামের কথা চিন্তা না করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত। সেই সাথে দিন দিন প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হচ্ছে, এদিকে তাদের কোনো নজর নেই।”

অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের শিক্ষক বিশ্বজিৎ জানান, “আপনি প্রধান শিক্ষক স্যারের সাথে কথা বলেন। তিনি এই টাকা নিতে বলেছেন তাই আমি নিচ্ছি।”

কলিমহর জহুরুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল অতিরিক্ত টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, “এ বছর ১০০ শিক্ষার্থী ভোকেশনাল শাখা থেকে পরীক্ষায় অংশ নেবেন, অধিকাংশ শিক্ষার্থীর ফরম পূরণ শেষ হয়েছে, বাকি শিক্ষার্থীরা সময় আছে করে ফেলবে।” অতিরিক্ত টাকা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “ভুলবশত কিছু টাকা বেশি নেওয়া হয়েছে, অতিরিক্ত টাকা ফেরত দিয়ে দিব শিক্ষার্থীদের।”

পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, “অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই। প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By