বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

পাঁচবিবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

সীমু দা
শনিবার, ৯ মে, ২০২৬, ৯:২৩ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A1%E0%A7%87%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%81 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE %E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81

ডেঙ্গুসহ মশা-বাহিত রোগের প্রাদুর্ভাব কমাতে কার্যকরী পদক্ষেপ হিসেবে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন ঝাড়ু দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজ নিজ কর্মস্থল, বাসস্থানসহ চারপাশ পরিষ্কার রাখতে শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার সার্বিক সহযোগিতায় এ কাজের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন, দোকানদার ও সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে পৌরপার্কে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে স্বাস্থ্যকর ও সুস্থ বিনোদনস্থল নিশ্চিতকরণের অভিপ্রায়ে জনস্বার্থে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নির্বাহী কর্মকর্তা। এছাড়া মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং-সহ মন্দ দিকগুলো পরিহার করে বিকেলে স্কুল-কলেজের শিক্ষার্থী ও যুবকদের খেলার মাঠে ফেরাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এমন কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, বিএনপির সভাপতি মোঃ আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, পৌরসভার সহকারি প্রকৌশলী মোঃ মারুফ হোসেন, জেলা জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির ডাঃ সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি মোঃ তাইজুল ইসলাম, সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, প্রেসক্লাবের সভাপতি মোঃ আজাদ আলি, সম্পাদক সজল কুমার দাস।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By