ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন আজ রোববার (২২ মার্চ) বিধাননগর বিশেষ আদালতে হাজির করা হয়েছে।
প্রতিবেদনের অনুযায়ী, বেলা ১২টার দিকে তাদের আদালতে তোলা হয়। চলতি মাসের ৭ তারিখ রাতে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করে। এরপর তাদেরকে ১৪ দিনের রিমান্ডে পাঠানো হয়।
এদিকে, মেঘালয় সীমান্ত দিয়ে এই দুই আসামিকে ভারতে অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে ফিলিপ সাংমা নামের এক ব্যক্তিকে ১৩ মার্চ গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। আদালত তাকে ৭ দিনের রিমান্ডে পাঠায়। রিমান্ড শেষে শনিবার (২১ মার্চ) ফিলিপকে আদালতে হাজির করা হয়েছে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);