রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে  প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪

পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে গাছ উপড়ে ৩ শিক্ষার্থী আহত, অল্পের জন্য রক্ষা ৪ শতাধিক

সীমু দা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%97%E0%A6%BE%E0%A6%9B %E0%A6%89%E0%A6%AA%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A7%A9 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80 %E0%A6%86%E0%A6%B9%E0%A6%A4 %E0%A6%85%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF

কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে হঠাৎ গাছ উপড়ে পড়ে ৩ শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া মাধ্যমিক বিদ্যা নিকেতন স্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে স্কুলে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে প্রতিষ্ঠানের সামনে থাকা একটি বড় গাছ হঠাৎ উপড়ে পড়ে। এ সময় গাছের নিচে থাকা তিন শিক্ষার্থী আহত হয়।

আহতরা হলো—দশম শ্রেণির শিক্ষার্থী সায়মন, নবম শ্রেণির আবু সাইম এবং ষষ্ঠ শ্রেণির আব্দুল্লাহ। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

পাঁচোড়া মাধ্যমিক বিদ্যা নিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মনির বলেন, “আমি নিজেও অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। হঠাৎ একটি বড় গাছ উপড়ে পড়ে তিনজন ছাত্র আহত হয়। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শতাধিক শিক্ষার্থী।”

এদিকে, ঘটনার বিষয়ে বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By