সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

পঞ্চগড়-১ আসনে বিএনপি প্রার্থীর ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ

সীমু দা
রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:১৬ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%97%E0%A6%A1%E0%A6%BC %E0%A7%A7 %E0%A6%86%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97

পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের ছবি সম্বলিত ব্যানার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ৩১ জানুয়ারি দিবাগত রাতে পঞ্চগড় সদরের যতনপুকুরি এবং তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এলাকায় সড়কের পাশে অবস্থিত প্রায় আট থেকে দশটি ব্যানার পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু পঞ্চগড় সদর থানায় এবং তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদী হয়ে তেঁতুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন।

এদিকে, ক্ষুব্ধ হয়ে ব্যারিস্টার নওশাদ জমিরের নির্বাচনী এজেন্ট, তাঁর ছোট ভাই ব্যারিস্টার নওফল জমির রবিবার রাতে জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এ সময় পৌর বিএনপি নেতা ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আলম মামুন রনিক, পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান এবং যুবদল নেতা হায়াতুন আলম উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে নওফল জমির জানান, “আমরা খুব মর্মাহত, কারণ গতকাল রাতে আমাদের দুই উপজেলায় কয়েকটি স্থানে ধানের শীষের ব্যানার পুড়িয়ে দেওয়া হয়। এতে দাহ্য পদার্থ ব্যবহার করে ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে। আসলে নির্বাচনে ভিন্নমত থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু ব্যানার পুড়িয়ে দেওয়া হবে কেন? এ ধরনের ঘটনা গণতন্ত্রের জন্য হুমকি।”

সংবাদ সম্মেলনে পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার সহ জেলায় কর্মরত সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By