সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

‘ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড’ অর্জন করল তিতাস সরকার

সীমু দা
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ৪:১৮ অপরাহ্ন
%E2%80%98%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%9F%E0%A7%87%E0%A6%95 %E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1 %E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2 %E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0

তথ্যপ্রযুক্তি শিক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে মাইক্রোটিক সার্টিফাইড ট্রেইনার তিতাস সরকার সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ‘ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড’-এ সম্মানজনক পুরস্কার অর্জন করেছে। তিনি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম BD E-Learning-এর প্রতিষ্ঠাতা।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে দীর্ঘদিন ধরে নেটওয়ার্কিং, সাইবার সিকিউরিটি ও অন্যান্য আইটি স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক ভিডিও টিউটোরিয়াল তৈরি ও প্রকাশ করে আসছে তিতাস সরকার। তার তৈরি কনটেন্ট ইতোমধ্যে অসংখ্য শিক্ষার্থী ও আইটি পেশাজীবীর দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার প্রতিষ্ঠিত BD E-Learning প্রকল্পটি নিয়েই তিনি এ বছর ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডে আবেদন করেন।

তিতাস সরকার জানান, ভিডিও টিউটোরিয়ালের ধারাবাহিকতায় একজন প্রকাশকের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে তিনি তার অভিজ্ঞতা ও কনটেন্ট আরও গুছিয়ে চারটি প্রযুক্তি বিষয়ক বই প্রকাশ করেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বইটি হলো ‘MikroTik Router and Security।’ বই প্রকাশের পর MikroTik-এর আয়োজিত ‘MikroTik User Meeting’ কনফারেন্সে তিনি বইটি মাইক্রোটিকের কর্মীদের উপহার দেন। সে সময় মাইক্রোটিকের এক কর্মী তাকে মাইক্রোটিক সার্টিফাইড ট্রেইনার হওয়ার পরামর্শ দেন এবং থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ‘Train the Trainer’ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।

পরবর্তীতে তিনি ওই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং সফলভাবে মাইক্রোটিক সার্টিফাইড ট্রেইনার হিসেবে স্বীকৃতি অর্জন করেন। এই অর্জনের ফলে তিনি আন্তর্জাতিকভাবে মাইক্রোটিক প্রশিক্ষণ প্রদান এবং ভেন্ডর সার্টিফিকেশন পরীক্ষা নেওয়ার সুযোগ পান।

তিতাস সরকার আরও জানান, তিনি আরও উন্নত ডিজিটাল কনটেন্ট তৈরির পাশাপাশি সার্টিফাইড আইটি ইঞ্জিনিয়ারদের জন্য দেশ ও দেশের বাইরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে কাজ করতে চান।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By