শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

নোয়াখালী হাতিয়ায় ফেরিতে ৯ ঘন্টা আটক পড়া যাত্রীদের সীমাহীন ভোগান্তি

সীমু দা
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A7%AF %E0%A6%98%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95 %E0%A6%AA%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%80%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%80%E0%A6%A8 %E0%A6%AD%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরিতে দুই ঘন্টার নদীপথ পার হতে ৯ ঘন্টা পর গন্তব্যে পৌঁছাতে পেরেছেন যাত্রীরা। এতে দীর্ঘ সময় ফেরিতে আটকে পড়া যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। সবচেয়ে বেশী ভোগান্তির শিকার হয়েছেন রোগী, বয়স্ক ব্যক্তি, নারী ও শিশুরা।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৭টা ৪০ মিনিটে হাতিয়ার চেয়ারম্যান থেকে আড়াই শতাধিক যাত্রী ও পণ্যবাহী ১৬টি যানবাহন নিয়ে নলচিরা ঘাট অভিমুখে রওনা হয় বাংলাদেশের অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটি) এর মহানন্দা ফেরি। কিছুদূর যাওয়ার পর সকাল ৮টার দিকে ফেরিটি মেঘনা নদীর চরে আটকা পড়ে।

নদীতে জোয়ার আসার পর দুপুর ১২টার দিকে ফেরিটি নলচিরা ঘাটে পৌঁছে। কিন্তু এবার অতিরিক্ত জোয়ারের কারণে ঘাট থেকে ফেরির পল্টুনের সংযোগ সড়ক ডুবে যাওয়ার যাত্রীরা তীর উঠতে পারছিল না।বাধ্য হয়ে কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে স্পিডবোট ও নৌকায় ফেরি থেকে তীরে উঠেন।

যাত্রীদের অভিযোগ, ফেরিটি সকাল সাড়ে ৬টায় চেয়ারম্যান ঘাট থেকে ছাড়ার কথা থাকলেও এক ঘণ্টার বেশি বিলম্বে ছাড়া হয়। যার কারণে প্রথমে ভাটার সময় চরে তিন ঘন্টা আটকা পড়ে। এমন পরিস্থিতিতে যাত্রীদের মধ্যে যাদের অফিস ও কোর্টে হাজিরা নির্ধারিত তারিখ ছিল তারা এবং যারা চিকিৎসার জন্য রোগী নিয়ে যাচ্ছেন তাদেরকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়।

ফেরি মাস্টার মো. করিম বলেন, চেয়ারম্যান ঘাট থেকে ফেরি ছাড়তে ১০ মিনিট দেরি হয়েছে। এরপর প্রথমে ভাটার সময় মাঝ নদীতে আটকা পড়ে। পরে নলচিরা ঘাট পর্যন্ত পৌঁছলে অতিরিক্ত জোয়ারের কারণে পল্টুনের সাথে সংযোগ সড়ক ডুবে যাওয়ার কারণে যাত্রীরা নামতে পারেনি। জোয়ার -ভাটার কারণে সৃস্ট পরিস্থিতিতে আমাদের কিছু করার ছিল না। এই পরিস্থিতিতে ফেরি থেকে যানবাহনগুলোও নামানো সম্ভব হয়নি।



বাপ্পি/সা.এ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By