রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ৯ ভরি উদ্ধার, গ্রেপ্তার ৩  

সীমু দা
রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ৪:১৪ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A7%A7%E0%A7%A8%E0%A7%AD %E0%A6%AD%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3 %E0%A6%9A%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B0 %E0%A7%AF %E0%A6%AD%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A7%A9

নোয়াখালী জেলা শহর মাইজদী শহরের থানার পাশে সুপার মার্কেটের নিলয় জুয়েলার্সে চুরির ঘটনায় চোর চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নয় ভরি চার আনা সাত পয়েন্ট স্বর্ণালংকার।

রবিবার (১১ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নোয়াখালী পুলিশ সুপার (এসপি) এ.টি.এম মোশারফ হোসেন। গতকাল শনিবার কুমিল্লা জেলার একাধিকস্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আন্তঃজেলা স্বর্ণচোরচক্রের মূলহোতা মো.মোর্শেদ ওরফে মোশারফ, তার স্ত্রী শিল্পী আক্তার ও মো.আলাউদ্দিন ওরফে পিচ্চি আলাউদ্দিন (২৬)।

জানা যায়, গত বৃহস্পতিবার ১ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নোয়াখালী সুপার মার্কেটের চতুর্থ তলার ৪২৪ নম্বর দোকান ‘নিলয় জুয়েলার্সের শার্টারের তালা কেটে ১২৭ ভরি স্বর্ণালংকার চুরির এই ঘটনা ঘটে। এই ঘটনার পর ২ জানুয়ারি সুধারাম থানায় ভুক্তভোগী ব্যবসায়ী মীর মোশারেফ হোসেন একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, ঘটনার পরপরই চোরদের শনাক্ত ও চোরাই স্বর্ণালংকার উদ্ধারে তথ্য প্রযুক্তি ও গোপনে তথ্য সংগ্রহ শুরু করে পুলিশ। সিসি টিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল শনিবার সকালে কুমিল্লা জেলার মুরাদনগর ভাঙা সড়কে অভিযান চালায় পুলিশ। অভিযানে আন্তঃজেলা চোরচক্রের মূলহোতা মোর্শেদ ও তার স্ত্রী শিল্পীকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে পিচ্চি আলাউদ্দিনকে তার বসত ঘর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতঘর থেকে তিন ভরি ৫ আনা ২রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরবর্তীতে চট্রগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকার বড় দিঘীর পাড় এলাকায় শিল্পীর বাসা তল্লাশি করে ৫ভরি ১৫ আনা ৭ পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) এ.টি.এম মোশারফ হোসেন আরও বলেন, মোর্শেদ ও পিচ্চি আলাউদ্দিন আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে। পরে আদালতের নির্দেশে আসামিদের কারাগারে পাঠানো হয়।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By