বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

নোয়াখালীতে শিশুকে ঢাল বানিয়ে ইয়াবা পাচার, দম্পতি গ্রেপ্তার  

সীমু দা
শুক্রবার, ৮ মে, ২০২৬, ৪:১৮ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%95%E0%A7%87 %E0%A6%A2%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

নোয়াখালী সেনবাগ উপজেলার সেবারহাট বাজার এলাকায় যৌথ অভিযানে শিশুসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা, ইয়াবার পাউডার এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক সুব্রত সরকার শুভ। এরআগে, গতকাল বৃহস্পতিবার রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেবারহাট পূর্ব বাজার এলাকার মাইশা স্টোরের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইয়াংছা গ্রামের শাহ আলমের ছেলে আব্দুল হামিদ (৩২) এবং তার স্ত্রী বেবি আক্তার (২৩)।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী ও র‍্যাব-৭, সিপিসি-১, ফেনী টিমের সমন্বয়ে সেনবাগ উপজেলার সেবারহাট পূর্ব বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ফুটপাতে সন্দেহজনক অবস্থায় থাকা এক দম্পতিকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা ও ৮ গ্রাম ইয়াবা তৈরীর পাউডার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা শিশুকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে ইয়াবা পাচার করছিল। এর আগেও তারা একাধিক চালান নোয়াখালীর সেনবাগ এলাকায় সরবরাহ করেছে বলে জানায়।

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিচালক সুব্রত সরকার শুভ আরও বলেন, আটক আসামিদের বিরুদ্ধে পরিদর্শক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাদের সেনবাগ থানার মাধ্যমে কারাগারে পাঠানো হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By