শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ
৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যু সাময়িকভাবে সাজেক ভ্যালিতে পর্যটন বন্ধ ঘোষণা চীনে ভূমিধসে নিহত ২১ সালাহ ফাউলের শিকার হননি, রিপ্লেতে যা দেখা গেল ইতিহাসে প্রথমবার নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ, কি আছে এতে? ইরানে মার্কিন হামলা, বিশ্বজুড়ে উদ্বেগ ভাইরাল ভিডিওর পর রহস্যময় পোস্ট, কাকে ইঙ্গিত করলেন পায়েল? সমুদ্রে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ভিনি না নিয়ে কেন গিমারাইস পেনাল্টি নিলেন, ব্যাখ্যা দিলেন কোচ এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি খামেনির জানাজায় ইরানিদের কা-ন্না দেখে বিস্ময় প্রকাশ ট্রাম্পের তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ

নেত্রকোনার হাওরে দেশীয় মাছ রক্ষায় গ্রামভিত্তিক সুরক্ষা কমিটি গঠন

সীমু দা
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৮:৫১ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%93%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9B %E0%A6%B0%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%B8%E0%A7%81%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE %E0%A6%95%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%97%E0%A6%A0%E0%A6%A8

হাওরের দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণ এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নেত্রকোনার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ী উপজেলায় গ্রামভিত্তিক ‘মৎস্যসম্পদ সুরক্ষা কমিটি’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুড়ী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্দেশনায় গত বৃহস্পতিবার (৯ জুলাই)  থেকে এ কার্যক্রম শুরু হয়।

স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় লুৎফুজ্জামান বাবর বলেন, হাওরের দেশীয় প্রজাতির মাছ এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, খাদ্যনিরাপত্তা এবং জাতীয় সম্পদের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু কারেন্ট জাল, চায়না জাল, পোনা নিধন, বিষ প্রয়োগসহ বিভিন্ন অবৈধ উপায়ে মাছ আহরণের ফলে দেশীয় মাছের উৎপাদন উদ্বেগজনকভাবে কমে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে প্রতিটি গ্রামে মৎস্য সম্পদ সুরক্ষা কমিটি গঠন করা হবে।

তিনি আরও বলেন, এসব কমিটি অবৈধ মাছ শিকার প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করবে। এর মাধ্যমে হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

খালিয়াজুড়ী উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে উপজেলার জলাভূমির আয়তন প্রায় ২৩ হাজার ২৮০ হেক্টর হলেও শুষ্ক মৌসুমে তা কমে দাঁড়ায় মাত্র ১ হাজার ৬৫০ হেক্টরে। ২০২৩-২৪ অর্থবছরে উপজেলায় মাছ ও শুঁটকির উৎপাদন ছিল ১৯ হাজার ৮২৩ মেট্রিক টন। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে হয়েছে ১৯ হাজার ৭৫০ মেট্রিক টন।

সংশ্লিষ্টদের মতে, বিষ প্রয়োগ, কারেন্ট ও চায়না জালসহ নিষিদ্ধ জালের ব্যবহার, চারদুয়ারী বাইর পদ্ধতিতে মাছ ধরা, পোনা নিধন এবং জলাশয় শুকিয়ে যাওয়াই উৎপাদন হ্রাসের প্রধান কারণ। খালিয়াজুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, সম্প্রতি হাওরে মাছের প্রজননকালীন ৩১ দিনের নিষেধাজ্ঞা শেষে ৭টি অভিযান ও ২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৭১টি অবৈধ জাল জব্দ করা হয়েছে। পাশাপাশি উপজেলার পাঁচটি জলাশয়কে মাছের অভয়াশ্রম ঘোষণার প্রস্তাব সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে।

খালিয়াজুড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন বলেন, দ্রুত গ্রামভিত্তিক সুরক্ষা কমিটি গঠন করে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হাওরের দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।



বাপ্পি/সা.এ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By