নেত্রকোনার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বামনীকোনা গ্রামে বিয়ের অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমে গান বাজানো ও ছবি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোস্তফা আমীর ফয়সাল (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। নিহত ফয়সাল বামনীকোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং নেত্রকোনা আবু আব্বাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বামনীকোনা গ্রামের সংসদ বাজার এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমে গান বাজানো ও ছবি তোলা চলছিল। এ সময় একই গ্রামের মাসুম (১৯) কয়েকজন বন্ধুকে নিয়ে অনুষ্ঠানে এসে নাচ-গান শুরু করলে ফয়সাল তাদের সেখান থেকে চলে যেতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুম সেখান থেকে চলে গেলেও কিছুক্ষণ পর পরিবারের সদস্যদের নিয়ে ফিরে এসে ফয়সাল ও তার স্বজনদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলায় ফয়সাল, তার চাচাতো ভাই রবিন হাসান (১৯), আব্দুল্লাহ আল ফাহিম (১৮) এবং চাচা সাদেকুল ইসলাম (৪৫) আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফয়সাল ও সাদেকুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে ফয়সাল মারা যান।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার বলেন, “বিয়ের অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমে গান বাজানো ও ছবি তোলাকে কেন্দ্র করে সংঘটিত হামলায় ফয়সাল নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করা হয়েছে এবং অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।” ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);