সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

নিষেধাজ্ঞা প্রসঙ্গ: ‘ভয়টা কাকে, আমি নাকি আসিফ’

সীমু দা
সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৭:১৫ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%87%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97 %E2%80%98%E0%A6%AD%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%9F%E0%A6%BE %E0%A6%95%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87 %E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF %E0%A6%86%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AB

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিদেশ যাত্রার ওপর আবারও নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার (৩০ মার্চ) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনমতের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ আদালত এই আদেশ দেন।

তবে মোয়াজ্জেম হোসেন এই নিষেধাজ্ঞাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, হঠাৎ করে এই নিষেধাজ্ঞার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে।

আদালতের আদেশের পর নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, দীর্ঘ তদন্ত শেষে তার বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাকে ইতোপূর্বেই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল এবং আদালত নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল। মোয়াজ্জেম আরও বলেন, “গতকাল (২৯ মার্চ) আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে। নতুন করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সিআইডিকে ব্যবহার করে আজ আবার নিষেধাজ্ঞা জারি করা হলো। ভয়টা কাকে—আমি নাকি আসিফ?”

তিনি তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, তার দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন বা ইচ্ছে নেই। এ পরিস্থিতিকে তিনি ‘অত্যাচার’ হিসেবে অভিহিত করে সৃষ্টিকর্তার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।

আসিফ মাহমুদের সমর্থকদের মতে, সিটি করপোরেশন নির্বাচনের ঘোষণা দেওয়ার ঠিক পরদিন তার সাবেক ব্যক্তিগত সহকারী মোয়াজ্জেম হোসেনের ওপর নতুন আইনি কড়াকড়ি শুরু হওয়ায় নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। তারা প্রশ্ন তুলেছেন, মোয়াজ্জেমের বিরুদ্ধে এই পদক্ষেপ কি সত্যিই দুর্নীতির তদন্তের অংশ, নাকি আসিফ মাহমুদের রাজনৈতিক উত্থানকে বাধাগ্রস্ত করার কৌশল মাত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By