বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

নির্বাচনে সহিংসতা হয়নি, ইউএন ওমেনকে জানালো ইসি

সীমু দা
রবিবার, ১৭ মে, ২০২৬, ৪:১২ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%82%E0%A6%B8%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%87%E0%A6%89%E0%A6%8F%E0%A6%A8 %E0%A6%93%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%87%E0%A6%B8%E0%A6%BF

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে ইউএন উইমেন (UN Women) কে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ইসি তুলে ধরে, এবারের নির্বাচনে কোনো সহিংসতা বা ভোট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। একই সঙ্গে নারী প্রতিনিধিত্ব ও ভোটার অংশগ্রহণ বাড়াতে কমিশনের চলমান উদ্যোগের কথাও জানানো হয়।

রোববার (১৭ মে) বৈঠক শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এমন তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, নির্বাচন পরবর্তী পর্যবেক্ষণ নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন তারা। নির্বাচনে নারী প্রতিনিধিদের উপস্থিতি কম থাকার বিষয়ে জানতে চেয়েছেন। কিভাবে বাড়ানো যায় সেটা বলেছেন। আমরা বলেছিল ৭ জন আছেন। কিন্তু প্রতিদ্বন্দ্বি আরো ছিলো। এখন নির্বাচনে জয়ী হয়ে তো আসতে হবে।

ইসি সচিব বলেন, আমরা জানিয়েছি যে ৩৫০ জন সংসদ সদস্যের মধ্যে সংরক্ষিত ৫০ জনসহ মোট ৫৭ জন আছে। স্থানীয় নির্বাচনে এটা আরো বাড়বে। ভোটার তালিকাতে নারী-পুরুষের গ্যাপ তিন মিলিয়ন ছিল। এটা কমিয়ে ওয়ান পয়েন্ট এইট মিলিয়নে আনা হয়েছে। এটা আরো কমানোর জন্য চেষ্টা করছি। এছাড়া এবারের নির্বাচনে কোনো সহিংসতা হয়নি, কারো ভোট বাক্স ছিনতাই হয়নি বলে জানিয়েছি।

তারা কোনো সাজেশন দিয়েছেন কিনা জানতে চাইলে ইসি সচিব বলেন, তারা আমাদের সঙ্গে কাজ করছেন। সেটা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।

এর আগে সিইসির সঙ্গে ইউএন উইমেন-এন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মিস ন্যারাদজাই গুম্বনজভান্দা, রিজিওনাল ডিরেক্টর ‎মিস ক্রিস্টিন আরব, রিপ্রেজেন্টেটিভ (প্রতিনিধি) ‎মিস গীতাঞ্জলি সিং, ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ‎মিস নবনীতা সিনহা ও ইউনিট ম্যানেজার ‎মিস তপাটি সাহা উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By