শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

নিজ মেয়েকে হত্যার লোমহর্ষক জবানবন্দি দিলেন বাবা

সীমু দা
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৮:৫৭ পূর্বাহ্ন
%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C %E0%A6%AE%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B2%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95 %E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE

সিলেটের বিয়ানীবাজারে স্কুলছাত্রী রায়কা আক্তার রিয়া (১৭) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া বাবা আবু বক্কর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে জানিয়েছেন, প্রেমের সম্পর্কের জেরে ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে নিজের মেয়েকে হত্যা করেছেন তিনি।

রোববার (১২ জুলাই) সিলেটের আদালতে হাজির করা হলে আবু বক্কর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বিয়ানীবাজার থানা পুলিশ।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, নিহত রিয়া নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকার শাহিন নামে এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রায় এক বছর আগে তারা পালিয়ে গেলেও মাসখানেক পর পরিবার রিয়াকে ফিরিয়ে আনে। মেয়েটি অপ্রাপ্তবয়স্ক এবং ছেলেটিকে বখাটে মনে করায় পরিবার তাদের বিয়ে দেয়নি। পরে রিয়াকে নিয়ন্ত্রণে রাখতে কয়েক মাস আগে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে নানাবাড়িতে পাঠানো হয়।

তবে নানাবাড়িতে থেকেও স্থানীয় এক যুবকের সহায়তায় রিয়া আবারও তার প্রেমিকের সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং পালানোর পরিকল্পনা করেন। গত বৃহস্পতিবার বিষয়টি জানতে পেরে বাবা আবু বক্কর ক্ষুব্ধ হয়ে মেয়েকে নিজ বাড়িতে নিয়ে আসেন। পরদিন শুক্রবার সকালে রিয়ার নানাবাড়ির লোকজন তাকে আবার ইনাম গ্রামে নিয়ে যান।

পুলিশ জানায়, ওইদিন জুমার নামাজের সময় আবু বক্কর নানাবাড়ির পুকুরঘাটে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে রিয়াকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর তিনি পালিয়ে যান।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুজাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, ঘটনার পর নিহতের মা বাদী হয়ে আবু বক্করকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে তিনি স্বেচ্ছায় হত্যার দায় স্বীকার করেছেন। মামলার পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By