শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ী সীমান্ত এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল বিদেশী মদ, চাইনিস কুড়াল ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪।
রবিবার (৪ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্ত সড়ক বারোমারী বটতলা খ্রিস্টান মিশন মোড় এলাকার সোয়াইবা হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারের পূর্ব পাশে নাকুগাঁও টু মধুটিলা ইকোপার্কগামী পাকা রাস্তায় এসব মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ তাদেরকে আটক করে র্যাব সদস্যরা।
আটককৃত ব্যক্তিরা হলেন- নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা গ্রাামের নুরুল ইসলামের ছেলে মো. শামিম আহম্মেদ (২২) ও একই উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের গ্রামের আবুল হোসেনের ছেলে মো. ছামিদুল ইসলাম সাব্বির (১৯)।
র্যাব সুত্র জানায়, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্ত সড়কে একদল মাদক পাচারকারী চক্র ভারতীয় মদ ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই সীমান্ত সড়কের বারোমারী মিশন বটতলায় সোয়াইবা হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারের পূর্ব পাশে নাকুগাঁও টু মধুটিলা ইকোপার্কগামী সীমান্ত সড়কে অভিযান চালায় র্যাব-১৪ এর আভিযানিক দল। এ সময় দুইজন মাদক কারবারিকে ৩৬৯ বোতল বিদেশি মদ, একটি সুজকি ১৫০ সিসি মোটরসাইকেলসহ একটি চাইনিস কুড়াল উদ্ধার করে তা জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মদের মূল্য ১৬ লাখ টাকা এবং মোটরসাইকেলের মূল্য আড়াই লাখ টাকা বলে র্যাব জানায়।
র্যাব সুত্র আরো জানায়, আটককৃত আসামীদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করার পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শেরপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);