শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। কর্মসূচি শেষে জেলা প্রশাসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের পরিচ্ছন্নতা ও চিকিৎসকদের উপস্থিতি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ডেঙ্গু জ¦র প্রতিরোধে হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচঅ্যান্ডএফপিও) ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদসহ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
বাপ্পি/সা.এ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);