মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

নাটোরের ৪টি আসনে ৩৫ প্রার্থীর মনোনয়ন জমা

সীমু দা
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৯:১৫ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A7%AA%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%86%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87 %E0%A7%A9%E0%A7%AB %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8 %E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BE

নাটোরের চারটি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পাটি, এনসিপি, এবি পাটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৪২জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করলেও শেষ পর্যন্ত জমা দিয়েছেন ৩৫ জন। এর মধ্যে নাটোর ১ ও ৩ আসনেই বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন ছয়জন।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুল ছাড়াও বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার আপন ভাই ও লালপুর উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ ইয়াসির আরশাদ রাজন, বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বহিস্কৃত বিএনপি নেতা এএসএম জাহাঙ্গীর হোসেন, বিএনপি কর্মী বাবু হোসেন, জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ, খেলাফত মজলিসের আজাবুল হক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পাটি আনসার আলী, ইসলামী আন্দোলনের বাকি বিল্লাহ ও গণসংহতি আন্দোলনের সেন্টু আলী, এবি পার্টির এএসএম মোকাররেবুর রহমান নাসিম, গণ অধিকার পরিষদের মেহেদী হাসান এবং স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন।

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপি মনোনীত দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দুলুর সহধর্মীনি সাবিনা ইয়াসমিন ছবি, জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির অধ্যাপক মোঃ ইউনুস আলী, এনপিপির জিএ মুবিন, জাতীয় পার্টির কবির উদ্দিন কমল, গণসংহতি আন্দোলনের তাহামিদা ইসলাম তানিয়া, ইসলামী আন্দোলনের মোহাম্মদ আলী সিদ্দিকী ও স্বতন্ত্র প্রার্থী সাবেক সচিব ড. মোঃ নুরুন্নবী মৃধা।

নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ছাড়াও মনোনয়ন পত্র জমা দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দাউদার মাহমুদ, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক ভারপ্রাপ্ত সম্পাদক ফাতেমা খানম, জামায়াতে ইসলামীর অধ্যাপক মোঃ সাইদুর রহমান, জাতীয় পার্টির আশিক ইকবাল, ইসলামী আন্দোলনের মাওলানা খলিলুর রহমান, এনসিপির এসএম জার্জিস কাদির, খেলাফত মজলিশের টিংকু সরদার ও স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন পাশা।

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে বিএনপি মনোনীত জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, জামায়াতের জেলা জয়েন্ট সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম, এবি পাটির মোকছেদুল মোমিন, জাতীয় পার্টির এম ইউসুফ আহমেদ ও ইসলামী আন্দোলনের মাওলানা এমদাদুল্লাহ।

নাটোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহীন এই তথ্য নিশ্চিত করেছেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By