সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

নন্দীগ্রামে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

সীমু দা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ৮:১৩ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%80%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87 %E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B0%E0%A7%81%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%97%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A6%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%93 %E0%A6%86%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%9A%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE

বগুড়ার নন্দীগ্রামে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে বুড়ইল ইউনিয়ন বিএনপির আয়োজনে বুড়ইল উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও বুড়ইল ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন, বগুড়া-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি তহিদুর রহমান শামীম চৌধুরী, সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে আজাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাবেক সভাপতি আহসান বিপ্লব রহিম, সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র কামরুল হাসান জুয়েল, জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ফজলে রাব্বি তোহা, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে. এম. শফিউল আলম সুমন, পৌর কৃষকদলের সভাপতি ও সাবেক পৌর মেয়র সুশান্ত কুমার শান্ত, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, আব্দুল হাকিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাচ্চু, গোলাম মোস্তফা ও বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান প্রমুখ। এ সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By