শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

নতুন বিজ্ঞাপনে সিয়াম, সাবিলাকে নিয়ে সিনেমা

সীমু দা
মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

সিনেমার ফাঁকে অলস সময়টা ভালোই কাটান ‘জংলী’-খ্যাত অভিনেতা। পরিবারের সঙ্গে তো কাটানই, কাটান বিজ্ঞাপনের সেটেও। তারই নতুন বার্তা নিয়ে হাজির হচ্ছে ওয়ালটন ক্যাবলসের বিজ্ঞাপন।

২৬ অক্টোবর থেকে সম্প্রচার শুরু হওয়া সিয়াম আহমেদ এই বিজ্ঞাপনের শুটিং করেছেন গত মাসে, মানে সেপ্টেম্বরে। শুটিং হয়েছে রাজধানীর নাইন এন’ হাফ স্টুডিওতে। এতে সিয়ামের সঙ্গে সহশিল্পী হিসেবে আছেন আসাদুজ্জামান আসাদ। মূলত এই দুজনের কথোপকথনেই এগিয়ে যায় বিজ্ঞাপনটির গল্প। 

ওয়ালটনের নিজস্ব প্রোডাকশন টিম সম্পূর্ণ নিজেদের ব্যবস্থাপনায় বিজ্ঞাপনটি নির্মাণ করেছে বলে জানান সিয়াম।

বিজ্ঞাপনের গল্পটি লিখেছেন এস এম আশরাফুল আলম। ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের বিজ্ঞাপনটির পরিচালনায় ছিলেন আশিক আলম। চিত্রগ্রহণে ছিলেন তাহসিন রহমান।

বিজ্ঞাপনচিত্রটি প্রসঙ্গে সিয়াম আহমেদ বলেন, ‘পণ্যের ব্র্যান্ডিংয়ের সঙ্গে সবসময় আমাদের টার্গেট থাকে দেশকে তুলে ধরা। ওয়ালটনকে তুলে ধরতে গিয়ে মূলত দেশকেই তুলে ধরার চেষ্টা করেছি।’ বলা দরকার, খবর মিলছে বিজ্ঞাপনের বাইরে সিয়াম আহমেদ মূলত ব্যস্ত ‘আন্ধার’ সিনেমা নিয়ে। জানা গেছে ‘রাক্ষস’ নামের সিনেমার কথাও। যেটি পরিচালনা করছেন ‘বরবাদ’-খ্যাত মেহেদী হাসান হৃদয়। এই ‘রাক্ষস’ সিনেমায় জুটি বাঁধবেন সিয়াম আহমেদ-সাবিলা নূর। এর আগে তারা একসাথে টিভিতে কাজ করলেও এটিই হতে যাচ্ছে তাদের প্রথম সিনেমা। যদিও গণমাধ্যমে খবর এসেছে ‘আন্ধার’ সিনেমায় সিয়ামের সাথে জুটি বেঁধেছেন সাবিলা। 

বিভিন্ন সূত্রে জানা গেছে, ‘আন্ধার’ নয়, ‘রাক্ষস’ই হতে যাচ্ছে সিয়াম-সাবিলার প্রথম সিনেমা। এই বিষয়ে দ্রুতই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। তার আগে সিনেমা প্রসঙ্গে সিয়াম-সাবিলা টুঁ-শব্দটিও করতে নারাজ। সাবিলা নূর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By