মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী পাপ্পুর মতবিনিময় সভা

সীমু দা
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৩:১৯ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2 %E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%95 %E0%A6%AA%E0%A6%A6%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%80 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE

নড়াইল জেলা ছাত্রদলের সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ও নড়াইল জেলা ছাত্রদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক স ম রাকিবুজ্জামান পাপ্পু।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে কালিয়া উপজেলা ছাত্রদলের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ছাত্রদল নড়াইল জেলা শাখার সাবেক যুগ্মসাধারণ সম্পাদক স ম রাকিবুজ্জামান পাপ্পু, কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এস এম রাকিব, কালিয়া পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ছাত্রদল কালিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি আশিকুর রহমান রুবেল, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক স ম রাসেল রানা, কালিয়া পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানাসহ দলীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, “২০১৮ সালের ১৩ জুন নড়াইল জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠিত হয়। কমিটিতে সভাপতি ফরিদ বিশ্বাস ও খন্দকার মাহমুদুল হাসান সনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ২০২১ সালের ৩১ মার্চ পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় কমিটি। বিগত সরকারের সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘ ৮ বছরেও জেলা ছাত্রদলের সম্মেলন হয়নি। ৫ আগস্ট পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এখন নড়াইল জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনের জোর দাবি জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।”

এ প্রেক্ষাপটে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে উঠে আসা তরুণ নেতৃত্ব স ম রাকিবুজ্জামান পাপ্পু নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলোচনায় আছেন। ছাত্রদলের তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা রাকিবুজ্জামান পাপ্পু সংগঠনকে সুসংগঠিত করতে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী।

ছাত্রদল নেতা স ম রাকিবুজ্জামান পাপ্পু বলেন, “বিগত ১৭ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলা, মামলা, নির্যাতন, ক্রসফায়ারের হুমকিসহ কারাবরণ করেছি। তবুও বিএনপির আদর্শ থেকে পিছপা হইনি। বিএনপির তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি কর্মসূচিতে সক্রিয় থেকেছি।

এছাড়া জেলা বিএনপির সভাপতি বর্তমান নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের দিক-নির্দেশনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্রদলের একজন কর্মী হিসেবে সবাইকে নিয়ে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি।”

তিনি আরও বলেন, “মামলার শিকার হয়ে আওয়ামী লীগ সরকারের সময়ে আমাকে এবং আমার বাবা কালিয়া উপজেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুকে একসঙ্গে হাতকড়া পরিয়ে গরুর রশি বেঁধে টেনে নেওয়ার মতো নিদারুণ ঘটনা আমাদের সঙ্গে হয়েছে।

এছাড়া পুলিশ আমার মায়ের কাছে এসে আমাকে ক্রসফায়ার দেবে বলে হুমকি দিয়েছে। আমি এবং আমার বাবা কারাগারে থাকায় ঈদের দিনও আমার মাকে কারাগারের চারপাশে ঘুরতে হয়েছে। তাই আমার দাবি, আসন্ন ছাত্রদল নড়াইল জেলা কমিটিতে ত্যাগের মূল্যায়ন হোক, ত্যাগীরা নেতৃত্বে উঠে আসুক। এতে সংগঠন শক্তিশালী হবে, দল গতিশীল হবে।”



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By