শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ধামরাইয়ে আওয়ামী লীগের ৬ জন গ্রেফতার

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন

ঢাকার ধামরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তিন জনসহ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন- ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের চর সুঙ্গর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান (৬০), একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ইমান আলী (৫৫), সুয়াপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন (৫০), সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বসির উদ্দিন (৩৮), ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন (৪০), বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হাসেম বকুল (৪৬)।

পুলিশ জানায়, ধামরাই থানা এলাকায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের ছয় জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের ধামরাই থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তিন জন ও অপর একটি মামলায় আরও তিন জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সক্রিয় কর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By