মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ধান ব্যবসায়ীকে শ্বাসরোধ ও পিটিয়ে হত্যা, মরদেহ উদ্ধার

সীমু দা
রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%80%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7 %E0%A6%93 %E0%A6%AA%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE %E0%A6%AE%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B9 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0

বগুড়ার শেরপুর উপজেলায় ধান ব্যবসায়ী আব্দুল হামিদ মন্ডলকে (৩৮) শ্বাসরোধ ও পিটিয়ে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। রোববার সকালে ইউনিয়নের জামালপুর গ্রামের রাস্তার পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হামিদুল মন্ডল ওই গ্রামের মোন্তাজ মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ধানের ব্যবসা করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৭টার দিকে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় রাস্তার ধারে ধানক্ষেতের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। খবরটি ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা এসে হামিদুল মন্ডলের মরদেহ শনাক্ত করেন। নিহতের গলা, নাক এবং ঘাড়ের এক পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহতের বড় ভাই গোলাম মোস্তফা জানান, হামিদুল একজন পেশাদার ধান ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়িক লেনদেনের জন্য তার কাছে নগদ টাকা থাকার কথা। ধারণা করা হচ্ছে, টাকা লুট করার উদ্দেশ্যেই তাকে হত্যা করে নির্জন স্থানে ফেলে রেখে গেছে দুষ্কৃতকারীরা।

নিহত হামিদুলের স্ত্রী রাফিয়া বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, গতকাল বিকেলে আমার সাথে শেষ কথা হয়েছিল। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। সারারাত মোবাইল বন্ধ পাওয়া যায়। আজ সকালে তার লাশ মিলল।

এদিকে নিহতের ৮ বছরের মেয়ে মিমি বলেন, বাবা গত কয়েকদিন ধরে বলছিলেন আমার কেমন জানি লাগছে, আমি বোধহয় আর বেশিদিন বাঁচব না। বাবার এমন আশঙ্কার কথা এখন পরিবারটিকে আরও বিমর্ষ করে তুলেছে।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন দেখে এটি ধারণা করা যাচ্ছে যে এটি একটি হত্যাকাণ্ড। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By