সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ধানের শীষের সাথে বেইমানকারীদের জনগণ জবাব দেবে: হারুন অর রশীদ

সীমু দা
শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:২১ অপরাহ্ন
%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B6%E0%A7%80%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A5%E0%A7%87 %E0%A6%AC%E0%A7%87%E0%A6%87%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A6%97%E0%A6%A3 %E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC %E0%A6%A6%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%85%E0%A6%B0 %E0%A6%B0%E0%A6%B6%E0%A7%80%E0%A6%A6

দীর্ঘ ১৭ বছর ধরে ধানের শীষের জন্য সংগ্রাম করেছি, মানুষের ভোটের অধিকার ফেরাতে কাজ করেছি, আন্দোলন করেছি। সেই ধানের শীষের সঙ্গে যারা বেইমানি করবে, জনগণ তার সঠিক জবাব দেবে। আগামী ১২ তারিখ ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষের সাথে বেইমানকারীদের সঠিক জবাব দেওয়া হবে। নির্বাচনে জয়ী হয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দেড় বছরের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে।

যিনি ধানের শীষের বিপক্ষে কাজ করবেন, তাকে গোনার সময় নেই। দিনের আলোয় ধানের শীষের সঙ্গে থেকে রাতের অন্ধকারে যারা তলে তলে বিপক্ষে কাজ করছেন, তাদের ব্যাপারে আমাদের স্পষ্ট বোঝাপড়া আছে।

শুক্রবার বিকেলে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুইজোর ফাজিল মাদ্রাসা মাঠে পথসভায় বক্তব্যকালে এসব কথা বলেন রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।

পথসভায় এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মণ্ডল, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, পাংশা উপজেলা মহিলা দলের সভাপতি নুরজাহান, পাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মাসুম বিশ্বাস, যুবদলের সভাপতি ওয়াজেদ আলী মিয়া, পাট্টা ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান আকিদুল ইসলাম, ছাত্রদল নেতা বাঁধনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পাট্টা ইউনিয়নের পুইজোর, জাগির কয়া, নিভা, মুছিদাহ স্কুল মাঠে ও মাজাইল বিএমডি উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের পক্ষে পথসভায় বক্তব্য রাখেন বিএনপি ও ধানের শীষের প্রার্থী হারুন অর রশীদ।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By