মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

দেশে সোনা-রুপার দামে ফের নতুন রেকর্ড

সীমু দা
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%AC %E0%A6%B0%E0%A7%87%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1 %E0%A6%AD%E0%A7%87%E0%A6%99%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8

দেশের বাজারে আবারও সোনা ও রুপার দামে নতুন রেকর্ড তৈরি হয়েছে। সর্বশেষ দফায় সোনার দাম ভরিতে সর্বোচ্চ চার হাজার ১৯৯ টাকা পর্যন্ত বেড়েছে। এর ফলে এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেট) সোনা বিক্রি হবে দুই লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকায়।

আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে সারা দেশে এই নতুন দাম কার্যকর হবে।

সোমবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধি পাওয়ায় মূল্য সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার মূল্য নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৮ হাজার ৩১ টাকা। ১৮ ক্যারেটের সোনা বিক্রি হবে এক লাখ ৯৫ হাজার ৪৩০ টাকায় এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

এদিকে সোনার সঙ্গে পাল্লা দিয়ে রুপার দামও রেকর্ড গড়েছে। ২২ ক্যারেটের রুপার দাম ভরিতে ছয় হাজার ২৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপা বিক্রি হবে ভরি পাঁচ হাজার ৯৪৯ টাকায়, ১৮ ক্যারেটের রুপার দাম পাঁচ হাজার ১৩২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৮৪৯ টাকা।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By