পবিত্র শবে বরাত উপলক্ষে দুই মুসল্লি মসজিদে দান করেন দুই হালি ডিম। সেই ডিম নিলামে উঠায় মসজিদ পরিচালনা কমিটি। ক্রেতাদের হাঁক-ডাক শেষে ১২০ টাকা বাজারমূল্যের সেই দুই হালি ডিম দুই হাজার টাকায় কিনে নেন স্থানীয় দুই মুসল্লি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে এশার নামাজের আগে ঘটনাটি ঘটে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নামাপাড়া গ্রামে।
জানা যায়, কাদিরজঙ্গল ইউনিয়নের নামাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে দুই হালি ডিম দান করেন দুইজন মুসল্লি। সেই ডিম এশার নামাজের আগে নিলামে উঠায় মসজিদ পরিচালনা কমিটি। প্রথমে এক হালি ডিম ৩০০ টাকায় কিনে নেয় মানিক মিয়া। দ্বিতীয়বারে আরেক হালি ১০০০ টাকায় কিনে নেয় বাদল মিয়া।
প্রথম ক্রেতা মানিক মিয়া এক হালি ডিম পুনরায় মসজিদে দান করে দিলে ৪-৫ জন মুসল্লি শুরু করেন দাম বাড়ানোর প্রতিযোগিতা। শেষে ৭০০ টাকায় কিনে নেয় মো. রানা।
বাদল মিয়া ও মো. রানা জানান, মসজিদ থেকে খাবারজাতীয় জিনিস কিনে নিয়ে খেলে অসুখ ভালো হতে পারে। এই বিশ্বাস থেকেই ডিমগুলো ক্রয় করেছি।
এ বিষয়ে নামাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব রবিউল ইসলাম বলেন, ভালো কাজে প্রতিযোগিতার নির্দেশ রয়েছে। মসজিদের জিনিসপত্র কিনে নেওয়ায় আল্লাহ বরকত মেলে। বেশি নেকের জন্য মানুষ মসজিদের জিনিস ক্রয় করে। তা ছাড়া, এ নিলামের অর্থ ব্যয় করা হবে মসজিদ উন্নয়নের কাজে।
সালাউদ্দিন/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);