শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে প্রচার প্রচারণা শুরু

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে নির্বাচনি প্রচার প্রচারণা শুরু করেছেন দলটির জেলার নেতাকর্মীরা। 

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে জুমার নামাজের পর শহরের ফরিদপুর কবরস্থানে বেগম জিয়ার পরিবারের সদস্যদের কবর জিয়ারত শেষে এই প্রচারণা কর্মসূচি শুরু হয়। 

এ সময় জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

কবর জিয়ারত শেষে ফরিদপুর গোরস্থান মোড়ে সর্বসাধারণের মাঝে খালেদা জিয়ার পক্ষে প্রচার প্রচারণা চালান জেলা বিএনপির নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে আলোচনার পর খালেদা জিয়ার পরিবারের সদস্যদের কবর জিয়ারতের এবং দিনাজপুর-৩ আসনের প্রার্থী হিসেবে খালেদা জিয়ার নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু করার কথা বলা হয়। সেই মোতাবেক জেলার বিভিন্ন নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। চেয়ারপারসনের পরিবারের সদস্যদের জন্য এবং খালেদা জিয়া যেন বিপুল ভোটে জয়লাভ করতে পারেন সেজন্য দোয়া করা হয়েছে। দিনাজপুর জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ তাকে জয়লাভ করাতে সব ধরনের কার্যক্রমে চালিয়ে যাবেন বলেও জানান তারা।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল বলেন, দলের চেয়ারপারসন এই আসন প্রার্থী হয়েছেন। তাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রচার প্রচারণায় নেমেছি। আশা করি, তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন এবং এই এলাকার আর্থসামাজিক উন্নয়ন করবেন। এর আগেও তার বড় বোন এই আসনের সংসদ সদস্য ছিলেন এবং ব্যাপক উন্নয়ন করেছেন। সেই ধারাবাহিকতা বজায় থাকবে এমনটা প্রত্যাশা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By