শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
জানুয়ারিতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি জাতিসংঘে বিশ্বশান্তি ও টেকসই উন্নয়নে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর জামায়াতের আন্দোলন আ’লীগকে সহায়তা করার শামিল: শাহে আলম শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু বিকাশ, রবিসহ অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি গ্রেপ্তার শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার: তথ্য প্রতিমন্ত্রী খলিলুর রহমা‌নের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক জাতিসংঘের সভাপতির কার্যালয়ে নিয়োগ পেলেন জাইমা রহমান এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’ এবার বাড়লো লঞ্চভাড়াও | Amar Bangla BANGLADESH জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু

দিনাজপুরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, আসছে শৈত্যপ্রবাহ

সীমু দা
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

শীতে কাঁপছে উত্তরের জেলা দিনাজপুর। কয়েকদিন ধরেই ক্রমান্বয়ে কমছে তাপমাত্রা। সেই সঙ্গে দেখা দিয়েছে হিমেল বাতাস। ফলে দেখা দিয়েছে মানুষের দুর্ভোগ।

বুধবার (৩ ডিসেম্বর) এই জেলার যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। শুধু আজকেই নয়, এই তাপমাত্রা চলতি শীত মৌসুমে সারা দেশের মধ্যেই সর্বনিম্ন। আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা বলছেন, এই মাসেই জেলার ওপর দিয়ে বয়ে যাবে শৈত্যপ্রবাহ।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র সূত্রে জানা গেছে, বুধবার এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫ কিলোমিটার এবং গড় আর্দ্রতা ৮১ শতাংশ।

এর আগে গতকাল মঙ্গলবার এই জেলার তাপমাত্রা ছিল ১৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

দেশের যে জেলাগুলোতে শীতের প্রকোপ বেশি হয়ে থাকে তার মধ্যে উত্তরের জেলা দিনাজপুর অন্যতম। ভৌগলিক অবস্থানের কারণে এ জেলায় শীতের প্রভাব বরাবরই তুলনামূলক বেশি হয়। গত কয়েকদিন থেকে ক্রমেই নামছে এ জেলার তাপমাত্রার পারদ।

এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গেই মানুষের দুর্ভোগ বাড়ছে। খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন ঠিকভাবে কাজে বের হতে পারছেন না। ফলে তাদের আয় রোজগারে ভাটা পড়েছে। আর দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে দেখা দিয়েছে গরম কাপড়ের চাহিদা।

দিনাজপুরের সদর উপজেলার মাসিমপুর এলাকার কৃষক সিরাজুল ইসলাম বলেন, এই শীতের সময়ে লোকজন কাজে বের হতে পারছেন না। এখন সবজি খেতে বেশ কাজ। কিন্তু শীতের কারণে মানুষজন কাজে আসছেন না। আমি নিজেও কাজ করতে পারছি না।

সদরের মোস্তানবাজার এলাকার রফিকুল ইসলাম বলেন, আমাদের এই মৌসুমটা বেশ কষ্টের। এই মৌসুমে তীব্র শীতের কারণে আমরা কাজে যেতে পারি না। একদিন কাজ করলে একদিন বসে থাকতে হয়। ফলে আমাদের রোজগার কম হয়।

নিমতলা এলাকায় কথা হয় অটোচালক প্রদীপ রায়ের সঙ্গে। তিনি বলেন, আমাদের এই শীতে অটো নিয়ে বের হতেও সমস্যা হয়। খুব সকালে বেশি লোকজন থাকে না, রাস্তাঘাট ফাকা। আবার রাত একটু গভীর হলেই লোকজন শূন্য। দিনের সময়টাতে যে ভাড়া পাওয়া যায় আরকি।

একই এলাকায় অটোচালক রফিকুল ইসলাম বলেন, এই শীতের সবচেয়ে বেশি সমস্যা হয় বাতাস হলে। দুই দিন ধরে একটু বাতাস বইছে। ফলে আমাদের অটো চালাতেও সমস্যা হচ্ছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ডিসেম্বর জুড়েই তীব্র শীত দেখা দেবে। ক্রমান্বয়ে তাপমাত্রা কমছে এবং শীতের তীব্রতা বাড়ছে। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারেও বলে জানান তিনি। এই মাসেই এই জেলায় শৈত্যপ্রবাহ বিরাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By