দেশব্যাপী নদী-নালা, খাল ও জলধারা খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার বুড়িচং পৌরসভার তিথি খালের পুনঃখনন ও বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. জসিম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বুড়িচং উপজেলার সব খাল পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে। তিনি বলেন, খালগুলোর নাব্যতা ফিরিয়ে এনে জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষি উৎপাদন ও জনজীবনে ইতিবাচক প্রভাব নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বুড়িচং পৌরসভার প্রশাসক মো. তানভীর হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সহ-সভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম ও আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল ও আবু নাসের মুন্সী, উপজেলা কৃষক দলের সভাপতি সাদেকুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আব্দুল আলিম, বিআরডিবির চেয়ারম্যান কবির হোসেন ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি স্বপন আহমেদ পাখি, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, তিথি খালের পুনঃখনন ও বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পন্ন হলে খালের স্বাভাবিক পানিপ্রবাহ পুনরুদ্ধার হবে, জলাবদ্ধতা কমবে এবং এলাকার পরিবেশ, কৃষি ও জনজীবনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);