“দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে”তারেক রহমানের এই ভবিষ্যৎবাণী প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।
সোমবার সকালে কেরানীগঞ্জের আকসাইল এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি যা বলে তাই করে। ভোট দেয়ার সময় হাতের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী অঙ্গীকার পূরণ করা শুরু হয়েছে। ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় তারেক রহমানের নেতৃত্বে একটি স্বনির্ভর বাংলাদেশ গঠিত হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান ও ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিগত দিনের খাল খনন কর্মসূচির স্মৃতিচারণ করেন।
ঢাকা জেলা প্রশাসক এর রেজাউল করিমের সভাপতিত্বে ও কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আফতাব আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক, কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (রাজস্ব) জান্নাতুল মাওয়া সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);