ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ‘ডিরেক্টরস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট, মেডেল এবং আর্থিক চেক তুলে দেওয়া হয়।
রোববার (১৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শাফিউন নাহিন শিমুল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম। এসময় ইনস্টিটিউটের সাবেক পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, কাজের স্বীকৃতিই সবচেয়ে বড় প্রাপ্তি। একটি ছোট্ট সনদ কিংবা সম্মাননাও শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা জোগায়। তিনি বলেন, শিক্ষার্থীদের ভালোবাসা ও গ্রহণযোগ্যতাই একজন শিক্ষকের প্রকৃত অর্জন। এ ধরনের পুরস্কার শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা ও উৎকর্ষ সাধনের মনোভাব তৈরি করে।
তিনি আরও বলেন, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট নানা প্রতিকূলতা অতিক্রম করে বর্তমানে একটি শক্ত অবস্থানে পৌঁছেছে এবং দেশের স্বাস্থ্য ও অর্থনীতি খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ভবিষ্যতে এই ইনস্টিটিউট থেকে আরও দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে এমএসএস পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ২০২১ সালের মো. জাওয়াদ কামরান, ২০২২ সালের ওয়াহিদ চৌধুরী এবং ২০২৩ সালের সাদ আস সামিকে ‘ডিরেক্টরস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
এছাড়া বিএসএস পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ২০২১ সালের ওয়াহিদ চৌধুরী, ২০২২ সালের সাদ আস সামি এবং ২০২৩ সালের কাব্য কনীনিকা রহমান পুরস্কৃত হন। একই সঙ্গে ২০২৫ সালে শিক্ষকতায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘আইএইচই টিচার্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ লাভ করেন ওয়াহিদ চৌধুরী।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);