সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ঢাবি প্রশাসনের শোকজ নিয়ে সর্বমিত্র চাকমার প্রতিক্রিয়া

সীমু দা
মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B6%E0%A7%8B%E0%A6%95%E0%A6%9C %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কিশোরদের কান ধরে উঠবস করানোর ঘটনায় ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমাকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রক্টর অফিস থেকে তাকে এ নোটিশ প্রদান করা হয়।

তার আগেরদিন ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা প্রক্টরের কাছে এ বিষয়ে একটি অভিযোগপত্র জমা দেন।

চিঠিতে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহকারী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমার কাছে লিখিত ব্যাখ্যা তলব করা হয়েছে। তার বিতর্কিত আচরণ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে উল্লেখ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, সর্বমিত্র চাকমা ফেসবুকে দেওয়া এক পোস্টে শোকজ নোটিশের প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন তাকে শোকজ করেছে, তখন এতদিন ধরে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে শিক্ষার্থীদের সাইকেল চুরি, সেন্ট্রাল ফিল্ডে মানিব্যাগ, মোবাইল ও সাইকেল হারানোর ঘটনাগুলোতে কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি—সে বিষয়ে প্রশাসনের জবাব তিনি লিখিতভাবে চাইবেন। একই সঙ্গে, দেয়াল সংস্কার না করা এবং শারীরিক শিক্ষা ভবনে মদ্যপ অবস্থায় ধরা পড়া কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার বিষয়টিও প্রশ্ন তোলেন তিনি।

সর্বমিত্র চাকমা সংবাদমাধ্যমকে জানান, তার নামে ইস্যু করা শোকজ নোটিশটি ডাকসু কার্যালয়ে পাঠানোর পরিবর্তে তার নিজ বিভাগে পাঠানো হয়েছে। এতে তিনি বিভ্রান্তির কথা উল্লেখ করে বলেন, নোটিশটি তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে দেওয়া হয়েছে, নাকি ডাকসুর কার্যনির্বাহী সদস্য হিসেবে—তা স্পষ্ট নয়।

তিনি আরও বলেন, শোকজ নোটিশের জবাব দেওয়ার আগে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চাইবেন। কেন্দ্রীয় খেলার মাঠে সংঘটিত চুরির ঘটনা একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কেন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, সেটির ব্যাখ্যা তিনি প্রত্যাশা করেন। পাশাপাশি, বহিরাগতদের প্রবেশ ঠেকাতে সেন্ট্রাল ফিল্ডের দেয়াল সংস্কারের জন্য ট্রেজারি অফিসে পাঠানো ফাইল কেন ফেরত দেওয়া হয়েছে—সেই বিষয়েও তিনি স্পষ্ট জবাব চান।

পদত্যাগের বিষয়ে তিনি বলেন, আমি এখনও আমার সিদ্ধান্তে অনড় আছি। আমি ঢাকার বাইরে আছি। ঢাকায় এসে আমি পদত্যাগ করবো। তবে তার আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এসমস্ত বিষয়ে জবাব দিতে হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By