জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মশিউর রহমানের নেতৃত্বে ৪-সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যাকার যৌথ শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরে সিদ্ধান্ত হয়।
বুধবার (২৫ মার্চ) উপাচার্য কার্যালয়ে ওই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
এছাড়া, দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষক বিনিময় নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। এ বিষয়ে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে তারা ঐকমত্য পোষণ করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অতিথিদের অবহিত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য তিনি অতিথিদের ধন্যবাদ জানান। এসময় জাপানি প্রতিনিধিদলের অন্য সদস্যরা আকিকো ওয়াতানাবে, ইউকা ইওয়াদা এবং কোকোরো কামিতানি ছিলেন।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);