শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ঢাবির শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত

সীমু দা
শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%B6%E0%A7%87%E0%A6%96 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87 %E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমানসহ শেখ পরিবারের নামে থাকা হল ও আবাসিক ভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী, এসব স্থাপনার নাম পরিবর্তনের চূড়ান্ত অনুমোদন দেওয়ার এখতিয়ার সিন্ডিকেটের নয়। ফলে সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের সভায় পাঠানো হবে। সিনেট সভায় আলোচনার পরই নাম পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, শেখ পরিবারের সদস্যদের নামে থাকা যেসব স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে দুটি আবাসিক হল, একটি হোস্টেল এবং দুটি স্টাফ কোয়ার্টার।

এগুলো হলো— বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার এবং সুলতানা কামাল হোস্টেল।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) লিখিতভাবে স্থাপনাগুলোর নাম পরিবর্তনের অনুরোধ জানায়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কয়েকটি সভায় এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্তের পর বিষয়টি সিন্ডিকেট সভায় উত্থাপন করা হয়।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী স্থাপনার নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত সিনেট সভায় নেওয়া হয়। সিন্ডিকেটের সে এখতিয়ার নেই। তাই সিন্ডিকেট সভায় আলোচনার পর বিষয়টি সিনেটের সভায় পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। সিনেট সভায় আলোচনার মাধ্যমেই নাম পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত হবে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By