সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ড. ইউনূস যাচ্ছেন না, সৌদি আরব যাবেন লুৎফে সিদ্দিকী

সীমু দা
শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:২৬ অপরাহ্ন

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের (এফআইআই৯) নবম সংস্করণে অংশ নিতে রিয়াদ যাওয়ার কথা ছিল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের। আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হওয়া অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা থাকলেও তিনি যাচ্ছেন না। সূত্র বলছে, প্রধান উপদেষ্টার পরিবর্তে তার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রিয়াদ যাবে।

শুক্রবার (২৪ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে কী কারণে তিনি সৌদি আরবে যাবেন না, তা জানা যায়নি। যদিও সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্বনেতাদের তালিকায় ড. ইউনূসের নাম রয়েছে। রিয়াদের কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে চার দিনব্যাপী এই আয়োজন হবে।

গত জুলাইয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ২০১৭ সালের পর এবারই প্রথম বাংলাদেশের কোনও সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের (এফআইআই৯) নবম সংস্করণে অংশ নেবেন সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান বিন আবদুল আজিজ, পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের গভর্নর এবং সৌদি আরামকো এবং এফআইআই ইনস্টিটিউটের চেয়ারম্যান ইয়াসির আল-রুমাইয়ান, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, রাশিয়ান প্রত্যক্ষ বিনিয়োগের সিইও এবং রাষ্ট্রপতির বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ,  বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়েলা, টোকিওর গভর্নর ইউরিকো কোইকে, যুক্তরাজ্যের সংসদ সদস্য ও রাজকোষের চ্যান্সেলর রাচেল রিভস, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

এছাড়া সম্মেলনে অংশ নেওয়া নেতাদের মধ্যে রয়েছেন—ব্রেটন উডস কমিটির পরিচালক, হংকং এক্সচেঞ্জ অ্যান্ড ক্লিয়ারিং (এইচকেএক্স)-এর সাবেক চেয়ারম্যান এবং রকফেলার ফাউন্ডেশনের ট্রাস্টি লরা চা, অ্যালফাবেট এবং গুগলের প্রেসিডেন্ট এবং সিআইও রুথ পোরাট, শ্মিড ফ্যামিলি ফাউন্ডেশন অ্যান্ড শ্মিড সায়েন্সেসের প্রতিষ্ঠাতা ও সিইও এবং গুগলের প্রাক্তন সিইও এবং চেয়ারম্যান ড. এরিক স্মিডট, সিটির সিইও জেন ফ্রেজার, ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা, সিআইও মেন্টর এবং বোর্ড সদস্য এবং ডালিও ফ্যামিলি অফিসের প্রতিষ্ঠাতা রে ডালিও, স্ন্যাপ ইনক-এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও ইভান স্পিগেল।

সম্মেলনে বিশ্বব্যাপী আয়ের বৈষম্য মোকাবিলা, মুক্তবাণিজ্য এবং এর ভূ-রাজনৈতিক প্রভাবগুলোর বাইরে স্থানান্তর, টেকসই প্রবৃদ্ধির চালিকাশক্তি, কোয়ান্টাম কম্পিউটিং এবং এআই নেতৃত্বের দিকে বিশ্বব্যাপী প্রতিযোগিতা এবং শক্তি রূপান্তরের অগ্রগতি এবং চ্যালেঞ্জসহ ভবিষ্যতের গঠনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By