মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

‘ড্যান্সিং অরোরা’ ডিজাইনে আসছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি

সীমু দা
রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
%E2%80%98%E0%A6%A1%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82 %E0%A6%85%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%A1%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%85%E0%A6%AA%E0%A7%8B %E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8B%E0%A7%A7%E0%A7%AB %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9C %E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AD%E0%A6%9C%E0%A6%BF

কখনো কখনো প্রকৃতি শব্দের দরজা বন্ধ রেখে, কথা বলে আলোর ভাষায়। আকাশ তখন আর আকাশ থাকে না-হয়ে উঠে এক জীবন্ত সত্তা, নড়ে ওঠে, শ্বাস নেয়, আর মেতে ওঠে অনিন্দ্য সুন্দর নৃত্যে। সেই মোহনীয় অভিজ্ঞতা এবার প্রথমবারের মতো বাংলাদেশে উপভোগ করতে যাচ্ছে প্রযুক্তিপ্রেমীরা। ইন্ডাস্ট্রি-লিডিং ড্যান্সিং অরোরা ডিজাইনে শিগগিরই উন্মোচন হতে যাচ্ছে অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি।

অরোরা সবসময়ই স্বপ্নদর্শীদের প্রতীক হিসেবে পরিচিত। যারা দূরযাত্রায় বিশ্বাস রাখে, ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে, তাদের জন্যই ধরা দেয় এই জাদুকরী আলো। ক্ষণস্থায়ী হলেও অবিস্মরণীয়, উজ্জ্বল হলেও কোমল-অরোরা মানুষের ভেতরের সম্ভাবনারই প্রতিচ্ছবি। প্রতিটি মানুষের মধ্যেই লুকিয়ে থাকে এক অদৃশ্য আলো-স্বপ্ন, সৃজনশীলতা এবং জীবনীশক্তির মিলন, যা সঠিক মুহূর্তে জেগে ওঠে। যখন এই অভ্যন্তরীণ আলো জাগ্রত হয়, মানুষ বিকশিত হয়, সীমাবদ্ধতা দূর হয় এবং অগ্রগতি তার ছন্দ খুঁজে পায়।

এই ভাবনাকে কেন্দ্র করেই অপো নিয়ে এসেছে এক নতুন ডিজাইন দর্শন, যা শুধু দেখার জন্য নয়-অনুভব করার জন্য। ড্যান্সিং অরোরা ডিজাইন গতিশীলতা, রূপান্তর ও অন্তর্নিহিত দীপ্তিকে তুলে ধরে। এটি এমন এক নকশা, যা জীবন্ত, পরিবর্তনশীল এবং ব্যবহারকারীর সঙ্গে সাড়া দেয়-ঠিক মানুষের মতোই।

এই ভাবনার কেন্দ্রবিন্দু হলো অপোর অরোরা ডিজাইন। এতে প্রযুক্তির ব্যাপক ব্যবহার থাকলেও আলাদা করে চোখে পড়ে না, বরং শৈল্পিকতায় মিশে থাকে। ইন্ড্রাস্ট্রিতে এই প্রথমবার অরোরার মনোমুগ্ধকর আলোকচ্ছটার এক টেক্সচার ফোনের পেছনের কভারকে প্রাণবন্ত করে তুলেছে। আগে যা ছিল নিশ্চুপ ক্লান্তিকর, তা যেন এখন কথা বলে চোখে চোখ রেখে। অনন্য নির্ভুলতার সঙ্গে কোটি কোটি আল্ট্রা হাই-ডেফিনিশন অপ্পো গ্লো প্যাটার্ন তৈরি করা হয়েছে কভারে। এসব প্যাটার্নের অগণিত সূক্ষ্ম রেখা আর আলোর ছাপ মিলিয়ে তৈরি হয় এক ধরনের গভীরতা। হাত বুলালেই মনে হয় ভেতরে আরেকটা আকাশ লুকিয়ে আছে। আলোর ছোঁয়ায় রঙেরা যেন জেগে ওঠে বয়ে চলা নীরব স্রোতের মতো, ঢেউ তুলে ধীরে ধীরে রূপ বদলায়। মনে হয়, আকাশের বুকে নেচে ওঠা অরোরার এক ক্ষণিক নৃত্য- মাঝপথে থমকে থাকে সময়ের ফ্রেমে বন্দী হয়ে।

হাতে ফোন নড়লেই আলো-ছায়ার খেলা বদলে যায়। কোণের সামান্য পরিবর্তনেই ফুটে ওঠে ভিন্ন ভিন্ন রূপ-কখনও শান্ত ও স্নিগ্ধ, কখনও সাহসী ও দীপ্তিমান। মানুষের আবেগের মতোই এটি কখনও স্থির থাকে না। প্রতিটি মুহূর্ত আলাদা, আর সেই পরিবর্তনশীলতাই এর শক্তি-ব্যক্তিত্ব ও আত্মপ্রকাশের প্রতিফলন।

এই আকাশছোঁয়া গল্প আরও বিস্তৃত হয়েছে ইন্ডাস্ট্রি-পাইওনিয়ারিং ডাইনামিক হলো ক্যামেরা ডেকো ডিজাইনে। প্রথমবারের মতো ইন্টিগ্রেটেড কোল্ড-কার্ভড গ্লাসের ডেকোরেটিভ ফিল্মে ব্যবহৃত হয়েছে মোজাইক ধাচের আদলে। ভেতরে থাকা ডিপ স্পার্কল লেন্স টেক্সচার মোজাইককে আরও উজ্জ্বল করে তুলেছে, আর প্রান্তে খোদাই করা বর্গাকার রিং আলো প্রতিফলিত করে তৈরি করেছে দৃষ্টিনন্দন গভীরতা।

যা একসময় কেবল কার্যকরী অংশ ছিল, তা এখন শিল্পে রূপ নিয়েছে। ক্যামেরা মডিউল যেন এক নক্ষত্রমালা-রাতের আকাশে অরোরার চারপাশে ঘুরে বেড়ানো আলো। এটি আর নিঃশব্দে কেন্দ্রে বসে থাকে না; বরং প্রবাহিত হয়, দীপ্ত হয় এবং আধুনিক জীবনের ছন্দের সঙ্গে তাল মেলায়।

সব মিলিয়ে এটি শুধু নতুন একটি স্মার্টফোন ডিজাইন নয়-এটি এক আবেগী সংযোগ। আকাশের অরোরা মনে করিয়ে দেয়, দীর্ঘ যাত্রার পরই সৌন্দর্য ধরা দেয়। আর ভেতরের অরোরা মনে করিয়ে দেয়, সেই যাত্রার অর্থ কী। যখন অন্তর্গত আলো ও গতি একত্র হয়, তখনই জন্ম নেয় সৃজনশীলতা; বিশ্বাসের সঙ্গে জীবনীশক্তি মিললে অগ্রগতি নিজেই এগিয়ে আসে।

ইন্ডাস্ট্রি-ফার্স্ট ড্যান্সিং অরোরা ডিজাইন নিয়ে অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি যখন বাংলাদেশে আসতে চলেছে, তখন এটি শুধু নতুন করে দেখার আহ্বান জানায় না-বাইরের জগৎ ও ভেতরের আলো-দুটোকেই নতুনভাবে অনুভব করার সুযোগ এনে দেয়। নীরবে, আত্মবিশ্বাসের সঙ্গে যে দীপ্তি এগিয়ে চলে-তারই নাম অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By