সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ডিউটিরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু, হামলার গুজব নাকচ

সীমু দা
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৮:৪৯ পূর্বাহ্ন
%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%89%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%A4 %E0%A6%85%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%97%E0%A7%81%E0%A6%9C%E0%A6%AC %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A6%9A

কক্সবাজারের চকরিয়ায় ডিউটিরত অবস্থায় রূপণ দে নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার হারবাং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। রূপণ দে হারবাং পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়ে তার মৃত্যু হয়েছে। একই ঘটনায় মোফাজ্জল হোসেন নামে আরেক পুলিশ কর্মকর্তা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলেও দাবি করা হয়। তবে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন এসব তথ্য নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, হামলার কোনো তথ্য তাদের কাছে নেই।

ঘটনার প্রকৃত কারণ জানতে অনুসন্ধানে জানা যায়, ওই দিন হারবাং স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন এএসআই রূপণ দে ও এসআই মোফাজ্জল হোসেন। তাদের সঙ্গে কয়েকজন কনস্টেবলও ছিলেন। অভিযানের একপর্যায়ে মাদক মামলার আসামি জুনায়েদকে আটক করা হয়।

ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানান, আটকের পর স্টেশন এলাকায় আসামি জুনায়েদের পরনের বেল্ট ধরে রাখেন এএসআই রূপণ দে। এ সময় হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তার নাক-মুখ দিয়ে ফেনা বের হতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীর ভাষ্য, ঘটনাস্থলে কোনো ধরনের হামলার ঘটনা তিনি দেখেননি। তবে এর আগে অন্য কোথাও কোনো কিছু ঘটেছিল কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। প্রত্যক্ষদর্শীর এই বর্ণনার সঙ্গে পুলিশের বক্তব্যেরও মিল পাওয়া গেছে।

ওসি মনির হোসেন জানান, স্টেশনে ডিউটিরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রূপণ দে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিনহাজুল ইসলাম বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By