শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ডাকসু নেত্রী রাফিয়ার বাসায় অগ্নিসংযোগে জড়িত ৪ যুবক গ্রেফতার

সীমু দা
শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৬:২৫ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসার গেটে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগের ঘটনায় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি জানাজানি হলে ব্যাপক নিন্দা ও প্রতিবাদে সরব হন নেটিজেনরা। এ ঘটনায় সেদিন বিকালেই রাফিয়ার ছোট ভাই খন্দকার জুলকারনাইন বাদী হয়ে বিস্ফোরক আইনে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেন।

জড়িতদের ধরতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন জুলাই যোদ্ধা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নেতাকর্মীরা। মামলার পর থেকে পুলিশ সাঁড়াশি অভিযানে নামে। পরে তাদেরকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তারা হলেন- মাসুদ রানা (৪৫), আরিফ (৩০), বিপুল (২১) ও রাজন (১৯)।

তাদের মধ্যে মাসুদ মহানগরীর কেওয়াটখালি এবং অন্য তিন জন আকুয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আদালতে রিমান্ড চাওয়া হবে।

পুলিশ জানায়, ঘটনার পরপরই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানার সমন্বয়ে পরিচালিত যৌথ বিশেষ অভিযান পরিচালনা করে। তারই এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ৪ দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হয়। এ ছাড়াও ঘটনায় জড়িত অন্য অজ্ঞাত দুষ্কৃতিকারীদের বিষয়ে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং গ্রেফতারের অভিযান চলমান আছে।

কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, ঘটনার কারণ ও প্রেক্ষাপট উদঘাটনে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে এবং অল্প সময়ের মধ্যেই ঘটনার পূর্ণ চিত্র উদঘাটন করা হবে বলে আশা করা যাচ্ছে। এই ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By