মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

‘ট্রিগারে’ আঙুল আছে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের

সীমু দা
শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ৫:২৩ অপরাহ্ন
%E2%80%98%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%86%E0%A6%99%E0%A7%81%E0%A6%B2 %E0%A6%86%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B9%E0%A7%81%E0%A6%81%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0

ইরানজুড়ে সাম্প্রতিক বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির বিপ্লবী গার্ডের কমান্ডার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, তাঁর বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে এবং ‘আঙুল ট্রিগারে’ রাখা হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরান এখনো আলোচনায় বসতে আগ্রহী। তবে তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেননি।

গত বছরের জুনে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালায়। সেই অভিযানে ইসরাইলকে সমর্থন দিয়েছিল ওয়াশিংটন। এরপর থেকেই ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে সামরিক বিকল্প খোলা রাখছে।

বৃহস্পতিবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি বড় নৌবহর উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে তিনি ইরানের পরিস্থিতির ওপর কড়া নজর রাখার কথা জানান।

ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া টানা দুই সপ্তাহের বিক্ষোভ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নেতৃত্বাধীন ধর্মীয় শাসনব্যবস্থাকে চাপে ফেলে। যদিও শেষ পর্যন্ত আন্দোলনটি স্তিমিত হয়ে যায়।

বিক্ষোভ দুর্বল হয়ে পড়ায় তেহরানের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কমেছে বলে মনে করা হচ্ছে। বর্তমানে উভয় পক্ষই কূটনৈতিক উদ্যোগকে অগ্রাধিকার দেওয়ার ইঙ্গিত দিচ্ছে।

দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন শেষে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, প্রয়োজন হলে দ্রুত প্রতিক্রিয়া জানাতেই এই নৌবহর মোতায়েন করা হচ্ছে। তিনি বলেন, “আমি চাই না পরিস্থিতি খারাপ হোক, তবে আমরা সতর্ক নজর রাখছি।”

গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি কড়া বক্তব্যে উত্তেজনা বেড়েছে। এর মধ্যে মঙ্গলবার ট্রাম্প হুঁশিয়ার করে বলেন, আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্য করে কোনো হামলার জবাবে যদি তাঁর জীবনের ওপর আঘাত আসে, তবে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া জানাবে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বৃহস্পতিবার এক ভাষণে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে অভিযুক্ত করে বলেন, তারা ইরানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তাঁর দাবি, “তারা ১২ দিনের যুদ্ধে কাপুরুষের মতো পরাজয়ের প্রতিশোধ নিতে চাইছে।”

বিপ্লবী গার্ডের কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুরও যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সতর্ক করে বলেন, অতীত অভিজ্ঞতা ও সাম্প্রতিক সংঘর্ষ থেকে শিক্ষা না নিলে তাদের আরও ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।

প্রতিপক্ষকে হুঁশিয়ার করে পাকপুর আরও বলেন, ‘বিপ্লবী গার্ড ও প্রিয় ইরান সর্বাধিক সতর্ক অবস্থায় রয়েছে, তাদের আঙুল ট্রিগারে, অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত আছে, সর্বোচ্চ কমান্ডারের আদেশ ও পদক্ষেপগুলো বাস্তবায়নের জন্য সম্পূর্ণ প্রস্তুত।’

তথ্যসূত্র: এএফপি



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By