মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ঝিনাইদহ-৪ আসনে সুবিধাজনক অবস্থানে জামায়াত প্রার্থী আবু তালিব

সীমু দা
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
%E0%A6%9D%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A6%E0%A6%B9 %E0%A7%AA %E0%A6%86%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%81%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%95 %E0%A6%85%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80 %E0%A6%86%E0%A6%AC%E0%A7%81 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AC

ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী মাঠে তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব। প্রবীণ রাজনীতিক ও সৎ মানুষ হিসেবে এলাকায় তার গ্রহণযোগ্যতা দীর্ঘদিনের। গতকাল রোববার বিকালে তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

স্থানীয় রাজনৈতিক সূত্র জানায়, বিএনপিতে একাধিক নেতা মনোনয়ন বঞ্চিত হওয়ায় দলটির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র হতাশা বিরাজ করছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে। দলীয় বার্তা নিয়ে তারা সরাসরি ভোটারদের কাছে পৌঁছাচ্ছে। এতে করে ভাসমান ভোটারদের একটি বড় অংশ দিন দিন জামায়াতের দিকে ঝুঁকছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা।

এদিকে সোমবার সকালে বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ফিরোজ ও বিএনপি নেতা মুর্শিদা খাতুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুল জলিল হাতপাখা প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ওবায়দুল হক রাসেল ও মীর আমিনুল ইসলাম। গণফোরাম থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন খনিয়া খানম এবং জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন এমদাদুল ইসলাম বাচ্চু।

অন্যদিকে, একই দিন বিকালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে রাশেদ খান মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী ওবায়দুল হক রাসেল পরিবার পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত থাকলেও স্থানীয়ভাবে অনেকেই ধারণা করছেন, তিনি আওয়ামী লীগের একটি অংশের ভোট টানতে সক্ষম হতে পারেন।

নির্বাচনী তফসিল ঘোষণার পর ঝিনাইদহ-৪ আসনে প্রার্থীদের দৌড়ঝাঁপ ও রাজনৈতিক হিসাব-নিকাশে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By