সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

জ্বালানি সংকটে নোয়াখালী হাতিয়া নদীপথ অচল, চরম ভোগান্তিতে যাত্রীরা

সীমু দা
রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%A8%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%A6%E0%A7%80%E0%A6%AA%E0%A6%A5 %E0%A6%85%E0%A6%9A%E0%A6%B2 %E0%A6%9A%E0%A6%B0%E0%A6%AE %E0%A6%AD%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BE

নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ায় নদীপথের দ্রুতগামী স্পিড বোট চলাচল জ্বালানি তেলের সংকটের কারণে বন্ধ হয়ে গেছে।গেল দুই দিন ধরে চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাট রুটে স্পিড বোট চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। জরুরি প্রয়োজনে যাতায়াত করতে না পেরে বিপাকে পড়েছেন শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা।

জানা যায়, ব্যবসায়ীরা কৃত্রিম জ্বালানী সংকট তৈরি করে হাতিয়া উপজেলায় স্পিড বোট চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দ্বীপাঞ্চলের মানুষের স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাট পর্যন্ত এই রুটটি হাতিয়ার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন শত শত যাত্রী দ্রুত যাতায়াতের জন্য এই স্পিড বোটের ওপর নির্ভরশীল। কিন্তু হঠাৎ করে গত দুই দিন ধরে সব স্পিড বোট বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের অনেককে বিকল্প ধীরগতির নৌযান ব্যবহার করতে হচ্ছে। এতে সময় বেশি লাগার পাশাপাশি দুর্ভোগও বেড়েছে।

নলচিরা স্থানীয় বাসিন্দা রুহুল আমিন জানান, জরুরি কাজে প্রায় প্রতিদিনই এই রুটে যাতায়াত করে জেলা শহর মাইজদীতে যেতে হয়। কিন্তু স্পিড বোট বন্ধ থাকায় এখন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। অনেক সময় নির্ধারিত সময়েও গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না।তিনি ক্ষোভ প্রকাশ করে জানান দ্বীপ উপজেলা হাতিয়ায় নৌযানই মানুষের প্রধান যাতায়াত মাধ্যম। সেখানে যদি জ্বালানি সংকটের কারণে স্পিড বোট বন্ধ থাকে, তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়।

স্পিড বোট চালক মনির হোসেন বলেন, ঈদ সামনে থাকলেও স্পিড বোট বন্ধ থাকায় কয়েকদিন ধরে তাদের কোনো আয়-রোজগার নেই। তিনি বলেন,সারাবছর কষ্ট করে কাজ করি পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু এখন আয় বন্ধ থাকায় পরিবারের জন্য বাজার করা তো দূরের কথা, ছেলেমেয়েদের জন্য ঈদের নতুন কাপড়ও কিনতে পারছি না। এতে খুব কষ্ট লাগছে।আমরা অল্প বেতনে কাজ করে কোনোভাবে সংসার চালাই। এখন জ্বালানি সংকটে স্পিড বোট বন্ধ থাকায় আয়ও বন্ধ হয়ে গেছে। আমার উপার্জনের ওপরই পুরো পরিবার নির্ভর করে। আয় না থাকায় পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছি।

হাতিয়া চেয়ারম্যান ঘাটের জ্বালানি তেল ব্যবসায়ী এস এম চৌধুরী ট্রেডার্সের মালিক জাফর চৌধুরী দিনু জানান, প্রায় ৮–৯ দিন আগে ডিপো থেকে তেল আনার জন্য তারা গাড়ি পাঠিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল পাননি। পরে জানানো হয় হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে লিখিত অনুমতি ছাড়া তেল দেওয়া যাবে না। তিনি বলেন,নিয়ম মেনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুমতিপত্র সংগ্রহ করে ডিপোতে জমা দিয়েছি। কিন্তু এতকিছুর পরও এখন পর্যন্ত এক ফোঁটা তেলও দেওয়া হয়নি।

এ বিষয়ে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেন,কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে হাতিয়া সাধারণ মানুষের জীবনযাপন ব্যাহত করছে।হাতিয়ায় বর্তমানে যে সংকট সৃষ্টি হয়েছে তা শুধু ব্যবসায়ীদের নয়, পুরো হাতিয়া অঞ্চলের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। স্পিড বোট ও অন্যান্য নৌযান বন্ধ থাকায় যাত্রী পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।বিষয়টি উর্ধ্বোতন কর্তৃপক্ষ জানানো হবে। খুব দ্রুত সমস্যা সমাধানে উদ্যােগ নেওয়া হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By